Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

ইন্টারনেট শিশুদের ঘুমে ব্যাঘাত ঘটায়

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: January 27, 2014 | 1:16 AM

মাহমুদ সাদিক : শয়নকক্ষে প্রযুক্তির ব্যবহার শিশুদের ঘুমে ব্যাঘাত ঘটায়। বিশেষ করে যারা ঘুমানোর আগে অনলাইনে কাজ করে তাদের ঘুম প্রায় এক ঘন্টা কম হয়।
এক গবেষণায় দেখা গেছে, শয়নকক্ষে অনলাইনসহ সামাজিক যোগাযোগের অন্যান্য প্রযুক্তি ব্যবহার করলে তার ঘুমের ঘাটতি হয়, ঘুম তৈরি হতে বিলম্ব হয় এবং দিনের বেলায় ঘুম আসে।
কাতারের ওয়েইল কর্নেল মেডিক্যাল কলেজের তেরেসা অরোরা জানান, এরা দিনে স্বাভাবিক কাজ করতে পারে না, বিশেষ করে স্কুলে স্বাভাবিক মনোনিবেশ করতে পারে না।
১১ থেকে ১৩ বছর বয়সী শিশুদের ওপর গবেষণা করে দেখা গেছে, যারা খুব বেশী মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে, ভিডিও গেম করে, টেলিভিশন দেখে, গান শোনে এমনকি ঘুমাতে যাওয়ার আগে কম্পিউটার ব্যবহার করে তাদের ঘুম তৈরি হতে বিলম্ব হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুমের সবচেয়ে বড় ক্ষতি করে। যারা এসব প্রযুক্তি ব্যবহার করে তারা সাধারণত ঘুমানোর আগে বন্ধুদের সাথে যোগাযোগ করে। এরা গড়ে ৮ ঘন্টা ১০ মিনিট ঘুমাতে পারে। আর যারা এ ধরণের প্রযুক্তি ব্যবহার করে না তারা গড়ে ঘুমায় ৯ ঘন্টা ২ মিনিট।
গবেষকরা ইংল্যা-ের ৭টি স্কুলের ৭৩৮ জন শিক্ষার্থীর ওপর কাজ করেন। এতে দেখা গেছে যারা ঘুমানোর আগে নিয়মিত টেলিভিশন দেখে তাদের রাতে বার বার ঘুম ভেঙ্গে যাওয়ার ঘটনা যারা টেলিভিশন দেখে না তাদের তুলনায় চারগুণ বেশী। আর যারা ঘুমানোর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করে তাদের ঘুম ভেঙ্গে যাওয়ার ঘটনা স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেশী। যারা ঘুমানোর আগে ভিডিও গেম করে বা গান শোনে তাদের ঘুমানো অনেক কঠিন হয়ে দাড়ায়।
স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের পরিচালক ড. ন্যান্সি ইউয়ান এই গবেষণার সাথে জড়িত না থাকলেও তিনি ঘুমের অনিয়ম নিয়ে কাজ করছেন। তিনি বলেন, প্রযুক্তির সুবিধা সব বয়সের মানুষ ব্যবহার করলেও কিশোরদের মধ্যেই এর আগ্রহ বেশী। আর এ কারণেই কিশোররাই ঘুমের অনিয়মে ভুগছে।
তিনি বলেন, আমরা সামগ্রিকভাবে ঘুমের অনিয়ম নিয়ে কাজ করছি। তবে দেখা গেছে, কিশোর কিশোরীদের মধ্যে ঘুমের অনিয়ম বেশী।
১১ থেকে ১৩ বছর বয়সী শিশুদের সুস্বাস্থ্যের জন্য দৈনিক ১০ থেকে ১১ ঘন্টা ঘুমানো উচিৎ। শিশু-কিশোরদের কল্যানেই তাদের শয়নকক্ষে ইলেক্ট্রনিক সামগ্রী ঘুমানোর এক ঘন্টা আগে বন্ধ করে দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এক্ষেত্রে দু’ঘন্টা আগে বন্ধ করাই শ্রেয় এমনকি শয়নকক্ষ থেকে ইলেক্ট্রনিক সামগ্রী বাইরে রাখাই ভাল বলে বলা হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, শিশুদের পুষ্টি ও শরীর সঞ্চালনের জন্য ঘুমকে অগ্রাধিকার দেয়া প্রয়োজন। আর এজন্য অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।খালিজ টাইমস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ