বিশ্বে প্রভাবশালী সেরা ১০ বাংলাদেশি
বিশ্বের সেরা ১০ প্রভাবশালী বাংলাদেশির নামের তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন’। গতকাল সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টের কমনওয়েলথ রুমে তালিকা থেকে তাদের নাম ঘোষণা করা হয়। একই তালিকায় ব্রিটিশ সমাজব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন এমন প্রভাবশালী ও প্রতিভাবান বাংলাদেশি বংশোদ্ভূত ১০০ জন ব্যক্তির তালিকাও প্রকাশ করা হয়।
বিশ্বের সেরা ১০ জন প্রভাবশালী বাংলাদেশি হলেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, ইউটিউবের প্রতিষ্ঠাতা জোয়াদ করিম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খান, জাগো ফাউন্ডেশনের করবি রাখসানদ, আইনজীবী সারা হোসেইন, ক্রিকেটার সাকিব আল হাসান, মেডট্রনিকের সিইও ওমর ইসরাক, সুমাইয়া কাজী ও এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার।
এছাড়া প্রভাবশালী ব্রিটিশ বাংলাদেশি ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন সিমার্ক গ্রুপ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ, বিচারক ব্যারিস্টার স্বপ্নারা খাতুন, প্রথম বাংলাদেশি নির্বাহী মেয়র লুতফুর রহমান, থাইল্যান্ডে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত আসিফ আনওয়ার আহমদ, আরবিএস ট্রেজারার প্রফেসর মুরাদ চৌধুরী প্রমুখ। এই তালিকা প্রকাশ করে বিবি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশনের প্রতিষ্ঠানটি। ব্রিটিশ বাংলাদেশি প্রভাবশালীদের নামের তালিকা ঘোষণা করেন ফরেন অফিস মিনিস্টার ব্যারোনাস সাইয়িদা ওয়ার্সি।মানবজমিন
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








