জেবিবিএ এর মেজবান শুক্রবার
ইউএসএনিউজ অনলাইন.কম :
নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসায়ীদের অন্যতম সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েন, ইনক্ (জেবিবিএ) এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হবে আগামী ৩১ জানুয়ারী শুক্রবার। এদিন সন্ধ্যে ৬ টায় উডসাইড কুইন্স প্যালেসে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মেজবানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) এর জীবনী সম্পর্কে আলোকপাত করা হবে।জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েন (জেবিবিএ) এর সভাপতি জাকারিয়া মাসুদ জিকো ও সাধারণ সম্পাদক তারেক হাসান খান এক বিবৃতিতে পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে সকল ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসলমানকে অংশ গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।
এ দিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জেবিবিএ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া ও মেজবান কে সফল করার লক্ষে জেবিবিএ’র কর্মকর্তারা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন, প্রধান সমন্বয়কারী মাকসুদুর রহমান, আহবায়ক সিরাজুল ইসলাম খান, সদস্য সচিব নাসরীন সুলতানা, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, হাসান জিলানী, ইশতিয়াক রুমী, আতিকুল ইসলাম জাকির, যুগ্ম সদস্য সচিব মোঃ আবদুল কাইয়ুম, সমন্বয়কারী আসাদুল বারী আসাদ, ফাহাদ সোলাইমান, আজিজুল হক মুন্না, সদস্য মোঃ রহমান টুকু, মোহাম্মদ এম ইসলাম, মাহবুব হোসাইন, মোঃ কামরুজ্জামান (বাচ্চু), সোলায়মান আলী, মোঃ আবদুল মতিন, মীর রব (খসরু), মোঃ সরুজ্জামান, রেজা রশীদ, আবদুল আলীম, মোঃ রহমান হক, ইঞ্জিনিয়ার আনোয়ার তুহিন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!