সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা পরিষদ গঠন
ইউএসএনিউজ অনলাইন.কম : সুনামগঞ্জ জেলা সমিতির কার্যকরী পরিষদের প্রথম সভা গত ২৬ জানুয়ারি রোববার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি মোঃ জোসেফ চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান রানা।সভায় ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।উপদেষ্টাম-লীর সদস্যরা হচ্ছেন : নুরুজ্জামান চৌধুরী শাহী, আলহাজ রশীদ আহমদ, আলহাজ তোফায়েল আহমদ চৌধুরী, সউদ চৌধুরী, আলহাজ ইকবাল আহমদ মাহবুব, আলহাজ ছদরুন নূর, খালিদ চৌধুরী, এস এম জলিল, আলহাজ গিয়াস উদ্দীন, প্রফেসর আবুল খায়ের, আলহাজ আবুল কালাম, মির্জা আবদুল মালেক চুনু এবং আব্দুস শহীদ।
সভায় আগামী মাহে রমজান মাসে ইফতার মাহফিল ও বনভোজন করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির উদ্দিন, রাবেয়া মালিক ও মোতাহার হোসেন রুবেল, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল হক চুন্নু, আইন ও আন্তর্জাতিক সম্পাদক এডভোকেট শিংকু তালুকদার, শুকুর আলী, মানিক আহাদ তৌফিকুল আম্বিয়া টিপু, আব্দুল জাহেদ, রেহেনা নূর ও গৌতম চক্রবর্তী।
এদিকে, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি মোঃ জোসেফ চৌধুরী আগামী ৮ ফেব্রুয়ারি পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশে সৌদি আরব গমন করবেন। পরে তিনি বাংলাদেশ ভ্রমণে যাবেন। তার অনুপস্থিতিতে সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির উদ্দীন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








