Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের প্রতি অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: January 30, 2014 | 11:55 AM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি আবু তাহের ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদসহ ক্লাবের সকল নির্বাচিত কর্মকর্তাদের প্রতি জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ড. একেএম মোমেন ও ওয়াংশটনে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিষ্টার স্বপন কুমার সাহা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন।

পৃথক পৃথক বার্তায় অভিনন্দন জ্ঞাপনকারী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন: আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান ইউসুফজাই সালু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি আলহাজ সোলায়মান ভূঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র সাবেক সভাপতি সামসুল ইসলাম মজনু, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সাপ্তাহিক কুলাউড়া সংলাপ-এর সম্পাদকমন্ডলীর সভাপতি আবুল কালাম, মূলধারার রাজনীতিক, সাপ্তাহিক কুলাউড়া সংলাপ-এর ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক কাউন্সিল অব নিউইয়র্ক ইন্ক’র সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কবীর চৌধুরী, বাংলাদেশী-আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্ট (বাপাফ)-এর সাধারণ সম্পাদক ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র সভাপতি হারুন-অর রশীদ বাবলু ও সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুর রহমান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র সাবেক সভাপতি মনির হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক এএফ মিসবাহউজ্জামান, নিউ আমেরিকান ডেমোক্রেটিক ওমেন্স ফোরামের সভানেত্রী রোকেয়া আক্তার, প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র সভাপতি ফরহাদ তালুকদার ও সাধারণ সম্পাদক প্রফেসর গোলাম মোস্তফা, কুলাউড়া এসোসিয়েশনের সহ সভাপতি, বিশিষ্ট লেখক আব্দুল মুকিত চৌধুরী প্রমুখ।ইউএনএ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ