যুক্তরাষ্ট্রে গর্ভপাত কমেছে
১৯৭৩ সালে বৈধতা পাওয়ার পর যুক্তরাষ্ট্রে গর্ভপাত এখন সর্বনিম্ন পর্যায়ে আছে। নতুন এক উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়ে গর্ভপাত ১৩ শতাংশ কমেছে।
নিউইয়র্কের গাটম্যাচার ইনস্টিটিউট আজ সোমবার প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে দেখা যায়, ২০১১ সালে ১৫ থেকে ৪৪ বছর বয়সী এক হাজার নারীর মধ্যে গর্ভপাত কমের হার ১৬ দশমিক ৯ শতাংশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় সব রাজ্যেই গর্ভপাত কমেছে। তবে আলাস্কা, ম্যারিল্যান্ড, মন্টানা, নিউ হ্যাম্পশায়ার, ওয়েস্ট ভার্জিনিয়া ও ওয়োমিংয়ে গর্ভপাত কমেওনি, বাড়েওনি।
এ প্রসঙ্গে বৈধ গর্ভপাত, যৌন ও পুনরুত্পাদনশীল স্বাস্থ্য নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান গাটম্যাচারের অন্যতম গবেষক র্যাচেল জোনস বলেন, ‘তিন বছর সময়ে ১৩ ভাগ গর্ভপাত কম উল্লেখ করার মতো পরিবর্তন। এটি অসামান্য ব্যাপার।’
জোনস বলেন, কার্যকরী গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহারের ফলে গর্ভপাত কমেছে। গবেষণার সময়ে অর্থনৈতিক মন্দাও কম গর্ভপাতে ভূমিকা রেখেছে।
নিউইয়র্কের বারুচ কলেজের অর্থনীতিবিদ টেড জয়সি বলেন, ‘জন্ম একটি নির্দিষ্ট সময়ের জন্য কমেছে। মন্দা নিশ্চিতভাবেই জন্মহার কমিয়েছে।’প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!