Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বাইকে বসিয়েই কবর!

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: February 5, 2014 | 7:29 AM

তারুণ্য থেকে বার্ধক্য পর্যন্ত প্রায় পুরো জীবনটাই শখের বাইকটি সঙ্গে নিয়ে কাটিয়েছেন তিনি। তাই মৃত্যকালে জীবনসঙ্গী ‘হার্লি ডেভিডসন’-এর পুরোনো মডেলের সেই বাইকটি রেখে যেতে চাননি বিলি স্টানলি। পরিবারের সদস্যদের বলে গেছেন, মৃত্যুর পর তার কবরে যেন বাইকটিও দিয়ে দেওয়া হয়।

৮২ বছর বয়সী স্টানলি যুক্তরাষ্ট্রের ওহিও নগরীর বাসিন্দা ছিলেন। গত ২৬ জানুয়ারি রোববার তিনি ক্যান্সারে মারা যান। গত শুক্রবার তার শেষকৃত্য অনুষ্ঠান হয়।

১৯৬৭ সালের ইলেকট্রা গ্লিড ক্রজার বাইক ছিল ওটি। শেষ ইচ্ছা অনুযায়ী জীবদ্দশায় যেভাবে বাইক চালাতেন ঠিক সেভাবেই তাকে মৃত্যুর পর বসিয়ে দেওয়া হয়েছে সেই বাইকটিতে। এজন্য কফিন সদৃশ ‘প্লেক্সিগ্লাস কাসবেট’ ব্যবহার করা হয়েছে। তারপর শেষবারের মতো তাকে রাস্তায় ঘুরানো হয়। তার পরনে ছিল কালো লেদার, মাথায় হেলমেট। দেহের পেছনে দিকে বেল এবং ব্যাক ব্রেস দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে।

স্টানলির দুই সন্তানের কয়েক বছরের সাধনায় ওই বিশেষ ‘কফিন’ তৈরি হয়। এজন্য তারা কাঠ ও ধাতব বস্তু ব্যবহার করেন।বাংলাদেশ প্রতিদিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV