Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

এসেছে নতুন ফায়ারফক্স

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: February 7, 2014 | 3:38 PM

ফায়ারফক্সফায়ারফক্সওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সের নতুন সংস্করণ চালু হয়েছে। ফায়ারফক্স ২৭ নামের নতুন এ সংস্করণটি অ্যান্ড্রয়েড, লিনাক্স, ম্যাক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে। অনেকদিন পর নানা ধরনের নতুন সুবিধাযুক্ত নতুন সংস্করণ প্রকাশ করল ফায়ারফক্সের নির্মাতা অলাভজনক সংস্থা মজিলা ফাউন্ডেশন। 
নতুন সংস্করণে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে ফায়ারফক্স সোশ্যাল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) ওপর। পাশাপাশি নতুন সংস্করণে ওয়েব ২.০ সোশ্যাল বুকমার্কিং টুলস ব্যবহারের সুযোগ যুক্ত হয়েছে। সোশ্যাল এপিআইয়ের মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক সামাজিক যোগাযোগে যুক্ত থাকা অবস্থায় নোটিফিকেশন, বার্তা একই সঙ্গে পাবেন। অর্থাৎ একই সঙ্গে ফায়ারফক্সের নতুন এ সংস্করণ ব্যবহার করে একাধিক সামাজিক যোগাযোগের ওয়েবসাইট সেবা ব্যবহার করা যাবে। এর আগে ব্যবহারকারীকে শুধু একই সময়ে একটি মাত্র নেটওয়ার্কে যুক্ত থেকে সেবা পেতেন।
এ ছাড়া গুগলের মাধ্যমে ভাষান্তরের কাজটি করার জন্য মুক্ত সোর্সভিত্তিক নেটওয়ার্কিং প্রটোকল এসপিডিওয়াই ৩.১ এবং ইন্টারনেট ব্যবহারের আরও নিরাপত্তা সুবিধা নিশ্চিত করতে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি (টিএলএস) ১.১ এবং ১.২ সংস্করণ যুক্ত হয়েছে। এ সুবিধাগুলো এখন ব্রাউজারের সঙ্গেই সংযুক্ত থাকবে। অ্যান্ড্রয়েড সংস্করণে স্থানীয় ভাষা হিসেবে লিথুয়ানিয়ান, স্লোভেনিয়ান, দক্ষিণ আফ্রিকান ইংরেজি এবং থাই ভাষা যুক্ত হয়েছে। এসব অঞ্চলের ব্যবহারকারীরা চাইলে এখন নিজেদের ভাষায় অ্যান্ড্রয়েডে ফায়ারফক্স ব্যবহার করতে পারবেন। এ ছাড়া অ্যান্ড্রয়েডেও টিএলএস ১.১ ও ১.২ সংস্করণ ডিফল্টভাবে দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৪.৪ কিটক্যাটের ফ্ল্যাশসংক্রান্ত সমস্যাটিরও সমাধান রয়েছে নতুন ফায়ারফক্স ২৭ সংস্করণে। 
—মজিলা ডট অর্গ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী/প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ