Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

ফেসবুক মুভি সম্পাদনার সুযোগ!

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: February 8, 2014 | 12:44 PM

ফেসবুক মুভি সম্পাদনা১০ বছর পূর্তি উপলক্ষে লুকব্যাক নামের একটি ফিচার উন্মুক্ত করেছিল ফেসবুক, যাতে এর ব্যবহার নিয়ে একটি সুন্দর ভিডিও মুভি তৈরির সুযোগ পেয়েছিলেন ব্যবহারকারীরা। এক মিনিটের এই ভিডিওচিত্রটি সম্পাদনার সুযোগ দিচ্ছে ফেসবুক।
ফেসবুকের ব্যবহারের শুরু থেকে টপ মোমেন্টস, ফটো, স্ট্যাটাস নিয়ে তৈরি এ ভিডিও মুভির ফিচারটি দারুণ জনপ্রিয় হয়েছে। অসংখ্য ফেসবুক ব্যবহারকারী এই ফিচারটির সাহায্যে নিজের ফেসবুক মুভি তৈরি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করেছেন। ফেসবুকে ব্যবহারকারীর সবকিছু একনজরে দেখতে ব্যবহারকারীদের জন্য লুকব্যাক নামের ফিচারটি কোন ব্যবহারকারী লগ-ইন অবস্থায়www.facebook.com/lookback ঠিকানায় গেলেই দেখতে পারছেন। ফেসবুকের এই ভিডিও ফিচারটি এর মধ্যেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে আলোচনায় উঠেছে। অনেকেই নিজেদের ভিডিওচিত্র দেখে উল্লসিত। অবশ্য ছবি ও ঘটনা ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে বেছে নেওয়ায় গুরুত্বপূর্ণ ছবি বাদ পড়েছে বলে অনেকেই হতাশও হচ্ছিলেন। শেষ পর্যন্ত এই ভিডিওচিত্রটি সম্পাদনার সুযোগ দিয়েছে ফেসবুক।
ব্যবহারকারী লগ-ইন অবস্থায় www.facebook.com/lookback ঠিকানায় গিয়ে ‘এডিট’ বাটন থেকে তাঁর পছন্দের ছবি নির্বাচন করে দিয়ে মনমতো ভিডিওটিকে সম্পাদনা করতে পারবেন।
যে ছবিগুলো আপনার পছন্দের, সেগুলো নির্বাচন করে দেওয়ার পর আপডেট দিয়ে আপনার ভিডিওটি আরও সুন্দর করতে পারবেন এবং টাইমলাইনে শেয়ার করতে পারবেন।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ