স্মার্টফোন পরা যাবে ২০১৮ সালে
স্মার্টফোন পরিধানও করা যাবে। সেই দিনও আর বেশি দূরে নয়। ২০১৮ সালের মধ্যেই বাজারে আসবে পরিধেয় স্মার্টফোন। মুঠোফোনের ব্যবহার আরও সহজ করতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
এখন স্মার্টফোনের সঙ্গে স্মার্টওয়াচ ইতিমধ্যে পরিধেয় হিসেবে ব্যবহূত হচ্ছে। যেহেতু এখন প্রতিদিনের সঙ্গী হিসেবে সাধারণ মানুষের হাতে চলে এসেছে স্মার্টফোন তাই এর আরও সহজ ব্যবহারের সুবিধা নিশ্চিত করতেই এবার স্মার্টওয়াচের আদলে আসবে স্মার্টফোন। শুধু বড় বড় যন্ত্রে নয়, ইন্টারনেটের সুবিধা এখন হাতের মুঠোফোন আর পরিধেয় যন্ত্রেও পাওয়া যায়। এসব মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের হার ২০১৮ সালের মধ্যে বেড়ে দাঁড়াবে ২৭ কোটি এক লাখেরও বেশি। গত বছর পর্যন্ত এ সংখ্যাটি ছিল মাত্র তিন কোটি পাঁচ লাখ। গবেষণা বলছে, গত বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে যেসব তথ্য আপলোড কিংবা নামানোর কাজটি হয়েছে কম্পিউটার কিংবা ল্যাপটপের সাহায্যে, সেটি অদূর ভবিষ্যতেই হবে স্মার্টফোনের মাধ্যমে।
মোবাইল ইন্টারনেটের ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে পরিধেয় স্মার্টফোন। গবেষণাপ্রতিষ্ঠান আইডিসির মতে, ২০১৮ সালের মধ্যে ১৮ কোটি সাত লাখ পরিধেয় স্মার্টফোন বিক্রি হবে এবং তখন প্রতিবছর ২৩০ কোটি স্মার্টফোন বিক্রি হবে। বর্তমানে বাজারে থাকা অ্যাপলের আইওয়াচ, স্যামসাংয়ের গ্যালাক্সি গিয়ার এবং গুগল গ্লাসের তুমুল জনপ্রিয়তাই পরিধেয় স্মার্টফোনের চাহিদা বাড়ার বিষয়টি তুলে ধরেছে। —দ্য টেলিগ্রাফ/প্রথম আলো
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights