Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

রাস্তায় ১০০ ডলার পেলে কুড়িয়ে নেবেন গেটস!

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: February 11, 2014 | 7:38 PM

বিল গেটসবিশ্বের সবচেয়ে বিত্তশালী বিল গেটসও এখনো রাস্তা থেকে ১০০ মার্কিন ডলারের একটি নোট কুড়িয়ে নেবেন। কিন্তু এক লাখ ডলারের কম খরচে কীভাবে বছর কাটিয়ে দেওয়া যায়, সে ব্যাপারে তাঁর কোনো পরামর্শ নেই।
শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, তিনি এই ৫৮ বছর বয়সেও লাফিয়ে চেয়ার ডিঙিয়ে যেতে পারেন, যদি সেটি আকারে ছোট হয়। আর তিনি রাতের খাবারের পর থালা-বাসন পরিষ্কার করতে পছন্দ করেন।
সামাজিক সংবাদভিত্তিক ওয়েবসাইট রেডিট ডটকমে গত সোমবার এক অনলাইন আলাপচারিতায় (চ্যাট) বিল গেটস বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে তাঁর ব্যক্তিগত স্বভাব-বৈশিষ্ট্য ও জীবনাচরণের বিভিন্ন দিক প্রকাশিত হয়। খেলাচ্ছলে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়ে তিনি দানশীলতা, সরকারি হস্তক্ষেপ এবং মাইক্রোসফটের নবনিযুক্ত প্রধান নির্বাহী সত্য নাদেলার প্রতি সহযোগিতার সম্ভাব্য ধরন প্রভৃতি বিষয়ে কথা বলেন। তিনি বলেন, সত্য মাইক্রোসফটকে একটি নতুন রূপ দিতে পারেন। একজন নতুন ব্যক্তি পেছনে ফিরে পরিবর্তনে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ভালোভাবে শুরু করতে পারেন।
গেটস বলেন, তারুণ্যের ‘প্রাণপ্রাচুর্যময় সরল’ দিনগুলোর মতো তিনি কিছুদিন কর্মক্ষেত্রের বাইরে কাটাতে চান। আর কাজের এক-তৃতীয়াংশ তিনি দিতে চান মাইক্রোসফটের জন্য। বাকি দুই-তৃতীয়াংশ দাতব্য ফাউন্ডেশনের জন্য বরাদ্দ থাকবে। স্ত্রী মেলিন্ডাকে নিয়ে তিনি ওই দাতব্য প্রতিষ্ঠান চালান।
সবচেয়ে বড় মানবহিতৈষী ব্যক্তি হওয়ার অভিপ্রায় নেই বলে জানান গেটস। কম্পিউটার ব্যবহারে গোয়েন্দা নজরদারি প্রসঙ্গে গেটস বলেন, বিষয়টি অত্যন্ত জটিল। তথ্য সুরক্ষা ও সংগ্রহের ব্যাপারে আস্থা থাকা প্রয়োজন। সন্ত্রাস ও অপরাধ দমনের দায়িত্ব সরকারের। তবে এ ব্যাপারে আরও স্বচ্ছতা প্রয়োজন। এএফপি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ