Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

হিলারির চোখে মনিকা ক্লিনটন কেলেঙ্কারি

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: February 12, 2014 | 11:46 AM

 

যে মনিকা লিউনস্কির সঙ্গে সম্পর্কের খবরে বিল ক্লিনটনকে অভিসংশনের মুখে পড়তে হয়েছিল, তার সম্পর্কে হিলারি ক্লিনটনের ধারণা কেমন ছিল, তা বেরিয়ে এসেছে ১৬ বছর পর। হিলারির ভাষায়, ‘সত্যিকারের শারীরিক সম্পর্ক’ বলতে যা বোঝায় বিলের সঙ্গে মনিকার তা কখনোই হয়নি। হোয়াইট হাউসের সাবেক শিক্ষানবিশ মনিকা আসলে কার্টুন চরিত্র লুনি টুন, যে কিনা নিজেকে প্রকাশ করতেই বেশি পছন্দ করেন। 

১৯৯৮ সালে ওভাল অফিসে ক্লিনটন-মনিকার যৌন সম্পর্কের খবর বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলার পর নিজের পরামর্শদাতা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডায়ান ব্লেয়ারের কাছে এভাবেই মনের কথাগুলো তুলে ধরেছিলেন হিলারি। ২০০০ সালে তার মৃত্যুর পর তার ব্যক্তিগত বেশ কিছু চিঠি ও ডায়রি আরকানসাস বিশ্ববিদ্যালয়ে দান করে দেন ডায়ানের স্বামী। সেইসব নথিপত্র থেকেই সম্প্রতি হিলারির সেইসব মন্তব্য তুলে এনেছে ওয়াশিংটন ফ্রি বিকন নামে একটি ওয়েবসাইট। মনিকার দাবি ছিল, ক্লিনটনের সঙ্গে ওভাল অফিসে তার নয়বার যৌন সংসর্গ হয়। কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে তা অস্বীকার করেন ক্লিনটন। ‘সেই প্রেমের’ নমুনা হিসাবে মনিকা হাজির করেন তার একটি নীল গাউন, যেখানে ক্লিনটনের ডিএনএ পাওয়া যায়। ঘটনার আকস্মিকতায় ভাঙা মন নিয়েও ক্লিনটনের পক্ষে কথা বলে গেছেন হিলারি। তিনি মনিকাকে দায়ী করেছেন, সমালোচকদের দুষেছেন।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ