Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে তুষারপাতে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত শতাধিক যান : এক সপ্তাহ শীতের তীব্রতা থাকবে, থেমে থেমে চলবে তুষারপাত

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: February 15, 2014 | 12:04 PM

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে অবিরাম তুষারপাতের কারণে শতাধিক যান দুর্ঘটনায় পড়েছে। গতকাল শুক্রবার সকালে পেনসিলভানিয়া টার্নপাইকে এ দুর্ঘটনা ঘটে।

মহাসড়কে জমে থাকা পিচ্ছিল বরফে প্রথমে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারায়। পেছনের চলন্ত গাড়িগুলো এ সময় গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। প্রায় একই সময় মহাসড়কের আট মাইল দূরে আরেকটি গাড়ি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোকে সামনে রেখে পেছন থেকে একের পর এক গাড়ি সামনের গাড়িতে ধাক্কা দিতে থাকে। ধারাবাহিক এ দুর্ঘটনায় শতাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ২৫টি গাড়ি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। আই-২৭৬ মহাসড়কটি দুর্ঘটনার কারণে ব্যস্ত কর্মদিবসে সাত ঘণ্টার মতো অচল থাকে। এ ঘটনায় অন্তত ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পেনসিলভানিয়া স্টেট পুলিশ অ্যাডম রিড সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এত ব্যাপক আকারের দুর্ঘটনা এ অঞ্চলে আর কখনো ঘটেনি।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে গত কয়েক সপ্তাহ থেকে থেমে থেমে তুষারপাত হচ্ছে। বিপর্যস্ত রাজ্যগুলোর সর্বত্র বরফের পাহাড় জমে আছে। সড়ক-মহাসড়ক পরিষ্কার করা হলেও অবিরাম তুষারপাতে জনজীবন নতুন করে বিপর্যস্ত।

জমে থাকা বরফের কারণে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। গত কয়েক সপ্তাহ থেকে সড়ক দুর্ঘটনার হার বেড়ে গেছে রাজ্যগুলোতে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী এক সপ্তাহ শীতের তীব্রতা থাকবে এবং থেমে থেমে তুষারপাত চলবে।নিউইয়র্ক প্রতিনিধি/প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV