বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা ভুল ছিল : মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা
বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার যে মন্তব্য করেছিলেন তা ভুল ছিল বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিও মজিনা। গতকাল শনিবার দুপুরে সাভারের আশুলিয়ায় আমিন মডেল টাউনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক যুগ পূর্তি উৎসবের উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি। মজেনা বলেন, বাংলাদেশ অনেক সম্ভাবনার দেশ। এ দেশের মানুষ কর্মঠ, পরিশ্রমী ও পৃথিবীর মধ্যে সর্বোত্তম। শিগগিরই দেশটি এশিয়ার উদীয়মান টাইগারে নিজেদের রূপান্তর করবে বলেও জানান তিনি।
মার্কিন রাষ্ট্রদূত ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, আপনারা বাংলাদেশ গড়ার কারিগর, সৃষ্টিকর্তা বাংলাদেশকে ভালোবাসেন। তিনি এ দেশকে অনেক কিছু দিয়েছেন। এখানকার মাটি খুবই উর্বর, তিনবার ফসল ফলে এ দেশের জমিতে, রয়েছে সমৃদ্ধ কয়লার ফসল, পৃথিবী সবচেয়ে ভালো মানুষ রয়েছে দেশটিতে। তিনি বলেন, অনেক বয়স হয়েছে, অনেক স্থানে আমি গিয়েছি, কিন্তু বাংলাদেশীরা ভালো। এটা আমার অন্তর থেকে বলছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, সিলেট থেকে সাতক্ষীরা সব স্থানেই ভালো দেখেছি। বাংলাদেশ তার স্বপ্নের দেশ হিসেবেও উল্লেখ করেন। এ দেশে রয়েছে দক্ষ শ্রমিক। মধ্যম আয়ের দেশ তৈরি করতে হবে, এ দেশকে রবীন্দ্রনাথের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে আপনাদেরই কাজ করতে হবে। এক যুগ পূর্তি অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের আমেরিকায় পড়তে যাওয়ারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীরাই আজ ও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পরিণত হবে পৃথিবীর বৃহৎ পোশাক, জুতা, ওষুধ ও চামড়াজাত পণ্যের রফতানিকারক দেশে। ঘনবসতিপূর্ণ হওয়া সত্ত্বেও বাংলাদেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো: সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভিসি অধ্যাপক ড. এম লুৎফর রহমান। মঞ্চে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যায়ের রেজিস্ট্রার, ডিন, বিভিন্ন বিভাগের অধ্যাপক ও বিরুলিয়া ইউপির চেয়ারম্যান মাহমুদুল হাসান আলাল। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের মাঝে অ্যাওয়ার্ড ও স্কলারশিপ প্রদান করেন প্রধান অতিথি। পরে প্রধান অতিথি পিঠা উৎসব, বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি প্রত্যক্ষ করেন।
উল্লেখ্য, ২০০২ সালের ২৪ জানুয়ারি ৬৮ জন শিক্ষার্থী নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে এখানে ১২ হাজার দেশী-বিদেশী ছাত্রছাত্রী রয়েছে বলে জানা যায়।নয়া দিগন্ত

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত