মার্কিন নির্বাচনে লড়বেন ১০১ বছর বয়সী বৃদ্ধ!
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ১০১ বছর বয়সী জো নিউম্যান। ফ্লোরিডার সারাসোটার বাসিন্দা নিউম্যান ফ্লোরিডার ১৬তম কংগ্রেশনাল জেলায় লড়বেন।
চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি সারাসোটা ও ম্যারাটি কাউন্টিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নিউম্যান জানান, মানুষের জীবনে অভিজ্ঞতা সবচেয়ে বড় শিক্ষক। নিউম্যানের জীবনে অনেক অভিজ্ঞতা আছে, যেগুলো সবার সঙ্গে ভাগভাগি করতে চান তিনি। তিনি বলেন, ‘আমাদের কিছু দায়িত্ব আছে। এসব দায়িত্ব যদি আমরা পালন করতে না পারি, তাহলে আমরা আয়নায় কীভাবে তাকাবো?’
ইন্ডিয়ানার দরিদ্র মুদি দোকানদার মায়ের সন্তান জো ইউনিভার্সিটি অব নটরডেম থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর সোশ্যাল সিকিউরিটি নামে একটি নতুন ফেডারেল প্রোগ্রামে সচেতনতা বৃদ্ধির চাকরি পান তিনি।
নিউম্যান মনে করেন সরকারের সমাজের উন্নতির দিকে গুরুত্ব দেওয়া উচিত। এজন্যই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সূত্র: ডেইলি মেইল।বাংলাদেশ প্রতিদিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!