নিউইয়র্কে টাঙ্গাইলবাসীর বর্ণাঢ্য বর্ষপূর্তি অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম: নদী চর খাল বিল গজারীর বন, টাঙ্গাইল শাড়ি তার গরবের ধনÑ এ সেøাগানে নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলবাসী ইউএসএ ইন্্ক-এর ১০ম বর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসব। গত ২২ ফেব্রুয়ারি শনিবার জ্যামাইকার পারসন্স বুলেভার্ডের পিএস ৮৬ স্কুল অডিটরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালায় ছিল আলোচনা, টাঙ্গাইলবাসী কৃতী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ, ম্যাজিক শো, আবৃত্তি, জমকালো সাংস্কৃতিক পরিবেশনা ইত্যাদি।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাজি মোঃ হযরত আলী ও হাসিব খান, পবিত্র গীতা পাঠ করেন ঝুম্পা দে।
টাঙ্গাইলবাসী ইউএসএ ইন্্ক-এর সভাপতি ফরহাদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী, সংগঠনের প্রধান উপদেষ্টা সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা নিউইয়র্ক স্টেট পরিবেশবিজ্ঞানী কৃষিবিদ আব্দুর রহমান, খন্দকার আশিক (শামীম), বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মনিবুর রহমান, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকিয়া হোসাইন (লিপা), বাফাপের সভাপতি ও মূলধারার নেতা সালেহ আহমেদ, কুইন্স সেন্ট্রাল লাইব্রেরির নিউ আমেরিকান প্রোগ্রাম ম্যানেজার ক্যাথি চেন, টাঙ্গাইলের কৃতী সন্তান অ্যাটর্নি সোমা সৈয়দ এবং সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বর্তমান কমিটির উপদেষ্টা মীর মাহবুবুর রহমান (বাবু)।
প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল মনিরুল ইসলাম প্রবাসে বেড়ে ওঠা ও জন্ম নেয়া ছেলেমেয়েদের সাথে বাসায় বাংলা ভাষা চর্চা করার পরামর্শ দিয়ে বলেন, তাহলেই তারা সহজে বাংলা ভাষাকে আয়ত্তে নিতে পারবে। তিনি বাংলাদেশী-আমেরিকানদের ডুয়েল সিটিজেন হওয়ারও পরামর্শ দেন। এ সময় কনসাল জেনারেল বলেন, আগামী বছরের ১৫ মার্চের পর বাংলাদেশী হাতে লেখা পাসপোর্টের গ্রহণযোগ্যতা থাকবে না। সময়সীমার আগেই হাতে লেখা পাসপোর্ট পরিবর্তন করে এমআরপি গ্রহণের পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে ফরহাদ তালুকদার সব মত ভেদ ভুলে সংগঠনের পতাকা তলে এসে দেশে ও প্রবাসে টাঙ্গাইলবাসীর সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। এরপর তিনি কার্যকরী কমিটি ও উপদেষ্টা ম-লীর সদস্যদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে সংগঠনের ক্রীড়া সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম খান এবং সাহিত্য সম্পাদক সুলতান মাহমুদের পরিচালনায় টাঙ্গাইলের কৃতী ছাত্রছাত্রীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
এরপর আকর্ষণীয় জাদু প্রদর্শন করেন জাদুসম্রাট খান শওকত। বাঁশির সুরের মূর্ছনায় দর্শককে মন ভরিয়ে দেন বংশীবাদক সালাউদ্দিন তালুকদার।
দ্বিতীয় পর্বে কুইন্স সেন্ট্রাল লাইব্রেরির নিউ আমেরিকান প্রোগ্রাম কর্মকর্তা সেলিনা শারমিন ও সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মোঃ মতিয়ার রহমানের প্রাণবন্ত উপস্থাপনায় পরিবেশিত হয় নৃত্যানুষ্ঠান। এতে সৃজনী সাংস্কৃতিক সংসদের ছাত্রছাত্রীদের পরিবেশনায় একুশের গান, মুক্তিযুদ্ধের গান, দেশাত্মবোধক গান, বিয়ের গান, ভাটিয়ালি ও আধুনিক গানের সাথে ছিল নৃত্য। নৃত্যের তালে তালে সঙ্গীত পরিবেশন করেন নৃত্য শিল্পী-মাইশা, ইসাত, বিজয়া, ইউসি, কৃপা, তুসি, তিথি, তাসনিয়া, এলমা, শ্রেয়া, রহিম, প্রাঙ্গণ, লিপন, অনামিকা, এলিনা, অর্পিতা, এজাজ, জয়ন্ত, তাপাসিয়া, মুনিরা, সোহালী, সারা, আয়েশা। উপস্থিত দর্শক-শ্রোতারা দারুণভাবে তা উপভোগ করেন।
এরপর কবিতা আবৃতি করেন ইবনাথ বৃষ্টি ও সাদমান খন্দকার।
তৃতীয় পর্বে ছিল সঙ্গীতানুষ্ঠান। সাহিত্য সম্পাদক সুলতান মাহমুদ এবং প্রচার সম্পাদক মাহবুবুল আলম ফিরোজের পরিচালনায় সঙ্গীতানুষ্ঠানটি উপস্থিত দর্শকদের মন ভরিয়ে দেয়। সঙ্গীত পরিবেশন করেন চানেল আই ক্ষুদে গানরাজ নিলয় ও মাহি প্রবাসের জনপ্রিয় শিল্পী-শারমিন রিমু, মীম, নিঝুম ও লাল্টু।
অনুষ্ঠান উপলক্ষে সংগঠনের সাহিত্য সম্পাদক সুলতান মাহমুদের সম্পাদনায় ‘ধলেশ্বরী’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। স্মরণিকাটি উৎসর্গ করা হয় টাঙ্গাইলের দানবীর, শিক্ষানুরাগী, সমাজসেবক, আটিয়ার চাঁদ মরহুম ওয়াজেদ আলী খান পন্নীর স্মরণে।
আলোচনা অনুষ্ঠানের পর সংগঠনের পক্ষ থেকে কনসাল জেনারেল মনিরুল ইসলাম, ক্ষুদে গানরাজ নিলয় ও মাহিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা খন্দকার আশিক (শামীম) ও সাবেক আহ্বায়ক বর্তমান কমিটির সদস্য আক্তারুজ্জামান হ্যাপি।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সাপ্তাহিক আজকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সেলিম, এনওয়াইপিডি-এর পুলিশ কর্মকর্তা মঈনুল হক তালুকদার, পিএস-৯৫ স্কুলের সিনিয়র শিক্ষিকা কাজী শাফী, মিসেস সালেহ আহম্মেদ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ বি এম সালাহ উদ্দিন আহমেদ, ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা এ বি এম ওসমান খান, সভাপতি বিলাল চৌধুরী, সাবেক সভাপতি এ এফ মিসবাহ উজ্জামান, কসবা সোসাইটি ইউএসএ ইন্্ক-এর প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম সফিকুল ইসলামসহ বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসী অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানিয়ে বরণ করেন সংগঠনের অন্যতম সদস্য মাহবুব শাহেদ খান। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত বিপুল সংখ্যক টাঙ্গাইলবাসী সপরিবারে প্রাণবন্ত এ অনুষ্ঠানটি উপভোগ করেন।
জ্যামাইকার সাগর রেস্টুরেন্টের সুস্বাদু খাবার দিয়ে নৈশভোজের ব্যবস্থা করা হয়। খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন আপ্যায়ন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমীন, মির্জা সাইফুল আলম, আব্দুল হাকিম, আব্দুল লতিফ খান, ওসমান গনি, শাহীনুর রহমান, শরীফ সিকদার, তৌফিক, নাসরিন চৌধুরী।
সবশেষে অনুষ্ঠানে সভাপতি ফরহাদ তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা ১০ম বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুসম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes