নিজেকে ‘তুমি’ বলুন, স্বনামে ডাকুন
কোনো বক্তৃতা, গুরুত্বপূর্ণ বৈঠক কিংবা সাক্ষাত্কারের আগে নিজের সঙ্গে কথা বলার সময় ‘আমি এটা পারবই’ না বলে ‘তুমি এটা পারবেই’ বলুন। আয়নার সামনেই হোক বা অন্য খানে একা একা নিজের সঙ্গে কথা বলার সময় ‘আমি’ না বলে নিজেকে ‘তুমি’ করে বলুন, নিজেকে ‘নিজের নাম’ ধরে ডাকুন। ‘পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি’ সাময়িকীতে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এভাবে সম্বোধন করে নিজের সঙ্গে কথা বলা অনেক বেশি কার্যকর।
যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইথান ক্রসের নেতৃত্বে একদল গবেষক এ বিষয়ে একটি জরিপ পরিচালনা করেন। যাঁরা কোনো জনসমাবেশে বক্তৃতা করতে যাচ্ছেন বা কোথায় প্রথম দর্শনেই বাজিমাত করার চিন্তা করছেন এমন মানুষদের ওপর এ গবেষণা চালানো হয়।
এ ধরনের পরিস্থিতিতে মানসিক চাপ, আত্মবিশ্বাস এবং দক্ষতা নিয়ে সংশয়ে থাকা অস্বাভাবিক নয়। প্রায় একই পরিস্থিতিতে রয়েছেন এমন দুই দল মানুষের একদলকে তারা পরামর্শ দিয়েছিলেন নিজের সঙ্গে কথা বলার সময় ‘প্রথম পুরুষে’ কথা বলা বা ‘আমি’ হিসেবে সম্বোধন করে কথা বলতে। আরেক দলকে পরামর্শ দিয়েছিলেন ‘দ্বিতীয় পুরুষে’ বা ‘তুমি’ বা ‘নিজের নাম’ ধরে নিজের সঙ্গে কথা বলতে।
গবেষণায় দেখা গেছে, যাঁরা নিজেদের ‘তুমি’ করে বলেছেন বা ‘স্বনামে’ ডেকে কথা বলেছেন, তাঁরা অনেক বেশি ভালো করেছেন। সাফল্য ও নিজেকে প্রস্তুত করার বিচারে উভয় ক্ষেত্রেই দ্বিতীয় দলের মানুষরা ভালো করেন। একই সঙ্গে গবেষকেরা এটাও লক্ষ করেছেন যে, নিজেকে ‘তুমি’ করে বলা বা ‘নিজের নাম’ ধরে ডাকা দলের মানুষেরা এই আত্মকথনের সময় তুলনামূলকভাবে কম লজ্জা বোধ করেন।
এই গবেষণার নানা দিক বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলেছেন, ভাষাগত সামান্য পরিবর্তনের মধ্য দিয়েই নিজে নিজেকে প্রভাবিত করা এবং নিজের আবেগ-অনুভূতি নিয়ন্ত্রণ করা, চিন্তাকে গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে সাফল্য পাওয়া সম্ভব। আর তা সামাজিক ও মানসিক চাপের পরিস্থিতিতেই ভালোভাবে বোঝা যায়। এমনকি দুর্বল ব্যক্তিত্বের মানুষেরাও এই পদ্ধতি অনুসরণ করে ভালো ফল পেতে পারেন।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!