Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নারীদের বয়স গোপনের রহস্য

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: February 27, 2014 | 6:58 AM

নিজের বয়সকে রহস্যের জালে বন্দি করে রাখতে চান অনেক নারী। অনেক নারীর আবার রয়েছে বয়স গোপনের প্রবণতা। কোনও নারীর কাছে তার বয়স জানতে চাইলে বেশিরভাগ সময়ই উত্তর পাওয়া যায় না, আবার অনেক সময় তিনি যে উত্তরটি দেন তা সঠিক হয় না। অধিকাংশ নারীরাই কেন নিজের বয়স লুকাতে চান? এই বিষয়টি অনেকের কাছেই হয়তো একটি রহস্য! আসুন জেনে নেয়া যাক নারীদের বয়স লুকানোর পেছনের রহস্যটি।

বিয়ের ক্ষেত্রে 

আমাদের সমাজের অধিকাংশ নারীই বিয়ের ক্ষেত্রে নিজেকে পরফেক্ট বয়সে রাখতে চান। আর আমাদের সমাজের পুরুষদের কাছে বিয়ের বাজারে কমবয়সী নারীদেরই জয়জয়কার। আর তাই বিয়ের বাজারে একজন দামি পাত্রী হয়ে ওঠার জন্য অনেক নারীই নিজের বয়স লুকিয়ে রাখেন। এমনকি খুব কাছের বন্ধু-বান্ধবীর কাছেও নিজের সঠিক বয়সটা বলেন না অনেকেই।

কম বয়সী দেখানো 

অনেক নারীই মনে করেন যে বয়স কম বললে তাদেরকে দেখতেও কম বয়সী দেখাবে। আর এই ভ্রান্ত ধারণা থেকে অনেক নারী বয়স লুকিয়ে থাকেন।

পুরুষের মন পাওয়া 

পুরুষের মন পাওয়ার ইচ্ছা তো সব নারীরই গোপন মনবাসনা। আর তাই তারা ভাবেন নিজের বয়স কমিয়ে বললে পুরুষের মন পাওয়া বেশ সহজ হবে এবং পুরুষের কাছে আরও বেশি আকর্ষণীয় হওয়া যাবে। আবার অনেক সময় নিজের চাইতে বয়সে ছোট পুরুষের মনোযোগ আকর্ষণের জন্যও নারীরা সঠিক বয়সটা বলতে চান না।বর্তমানে অবশ্য অনেক পুরুষই নিজের চেয়ে একটু বেশি বয়সী নারীর প্রতি মনোযোগ দিচ্ছেন বেশি।

পরিবারের কাছ থেকে শিক্ষা 

আমাদের সমাজে একটি প্রচলিত বিষয় হলো, মা-খালারা তাদের মেয়ে সন্তানদের আসল বয়স বলতে বারণ করে দেন। তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে নানা রকম কুসংস্কার কাজ করে। আর তাই মেয়েরা বড় হতে হতে এই বিষয়টি নিজের মনে গেঁথে রেখে দেয়। ফলে তারা তাদের সঠিক বয়সটি কাউকে বলতে চায় না। কেউ বয়স জানতে চাইলে অনেককেই আবার বলে বসেন, ‘মেয়ের বয়স জিজ্ঞেস করতে নেই’।

চাকরি ক্ষেত্রে 

চাকরি পাওয়ার জন্য বয়সসীমা নির্ধারণ করা থাকে। আর এই বয়স সীমার ভেতরে থাকার জন্য অনেক নারী নিজের প্রকৃত বয়স লুকানোর চেষ্টা করেন। অবশ্য চাকরী পাওয়ার আশায় অনেক পুরুষও নিজের বয়স লুকান।

বুড়িয়ে যাওয়ার ভয় 

অধিকাংশ নারীর মনে সাধারণ একটি ফোবিয়া থাকে। আর তা হলো বুড়িয়ে যাওয়ার ভয়। বুড়িয়ে যাওয়ার ভয়ে নারীরা নানা রকম রূপ চর্চা, প্লাস্টিক সার্জারি এবং যোগব্যায়াম করে থাকেন। সেজন্য পাছে লোকে বুড়ো ভাবে তাই নিজের সঠিক বয়সটাও বলতে চান না মানুষকে।

হিংসা 

নিজের পরিচিত কোনো কম বয়সী সুন্দরী নারীর পাশে থাকলে অধিকাংশ নারীই নিজের বয়স লুকাতে চায়। হিংসা থেকেই হোক আর অনিরাপত্তা থেকেই হোক এই প্রবণতাটি কম-বেশি সব নারীর মধ্যেই লক্ষ্য করা যায়।বাংলাদেশ প্রতিদিন

ট্যাগ:
Situs Streaming JAV