ইমেইলের ভুলে!
প্রযুক্তির যেমন হাজারটা সুবিধা আছে তেমনি আছে নানা বিড়ম্বনাও। আর যোগাযোগ প্রযুক্তির অন্যতম হাতিয়ার ইমেইল ব্যবহার করতে যেয়ে ব্যবহারকারীর ভুলে এমনই এক বিড়ম্বনাতে সম্প্রতি পড়তে হয়েছিল সুইডেনের রাজধানী শহর স্টকহোমে অবস্থিত সরকারি নিয়োগদাতা প্রতিষ্ঠানকে। আগ্রহী প্রার্থীদেরকে নানা ধরনের চাকরির সুযোগ করে দেওয়া এই প্রতিষ্ঠানটি চাকরিপ্রত্যাশী প্রায় এক হাজার জনকে সাক্ষাত্কারের জন্য আবেদন পাঠাতে যেয়ে ভুলে সেটি পাঠিয়ে দেন প্রায় ৬১,০০০ আবেদনকারীকে। আর নির্ধারিত দিনে এক হাজার লোকের পরিবর্তে প্রায় ৬১,০০০ লোকের এই ভিড় সামলাতে শেষ পর্যন্ত পুলিশের সাহায্য নিতে হয় প্রতিষ্ঠানটিকে। ধারণা করা হচ্ছে যে, নির্ধারিত ব্যক্তিদেরকে সাক্ষাত্কারের জন্য আমন্ত্রণ জানানোর পরিবর্তে চাকরি খুঁজতে রেজিস্ট্রেশন করা সকলের ইমেইল ঠিকানাতেই সম্ভবত ভুলে মেইল পাঠানো হয়েছিল। আর এরই ফলে শ্রম অধিদপ্তরের আওতাভুক্ত সরকারি ওই নিয়োগ প্রতিষ্ঠানের সামনের রাস্তা থেকে শুরু করে আশপাশের প্রায় সবগুলো সড়কেই চাকরিপ্রার্থীদের ভিড় জমতে থাকে সকাল থেকে। একটা পর্যায়ে আগ্রহী প্রার্থীদের এই ভিড়ের কারণে বন্ধ হয়ে যায় স্টকহোমের শহরতলীতে যাওয়ার অন্যতম প্রধান রাস্তাটিও। আর এভাবে অবস্থা নিজেদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখেই প্রতিষ্ঠানের কর্মীরা বিপদসংকেত বাজিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন এবং তার পরই ঘটনাস্থলে পৌঁছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় পুলিশ সদস্যরা। এদিকে অভাবনীয় এই ঘটনার কারণ ব্যাখ্যা করতে যেয়ে তাত্ক্ষণিক এক সাক্ষাত্কারে নিয়োগ প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ক্লাস ওলসন জানিয়েছেন, মেইলিং লিস্টের কোনো একটা ভুলের কারণেই হয়তো এই বিশৃঙ্খলা হয়েছে। তবে এই ভুলটি এখানে কাজ করা কোনো কর্মীর ভুল না কি কারিগরি ত্রুটি সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি তিনি। উল্লেখ্য, গত জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী সুইডেনের বেকারত্বের হার দাঁড়িয়েছে ৮.৬ শতাংশে।ইত্তেফাক
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!