Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কানে পরা ক্ষুদ্র কম্পিউটারটিকে নিয়ন্ত্রণ করবে মুখের অভিব্যক্তি

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: March 1, 2014 | 2:58 PM

প্রযুক্তি যতোই এগোচ্ছে, ততোই ক্ষুদ্রতর ডিভাইস সংযোজিত হচ্ছে উদ্ভাবনের সুদীর্ঘ তালিকায়। বহু মানুষ কর্মক্ষেত্রে বা যেখানে-সেখানে বহনের সুবিধার্থে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ডিভাইস ব্যবহারের দিকে ঝুঁকছেন। তেমনই একটি অতি ক্ষুদ্র ব্যক্তিগত কম্পিউটার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন জাপানের গবেষকরা। কম্পিউটারটি এতাটাই ছোট যে এটি কানে ক্লিপের সাহায্যে পরতে হবে আপনাকে। ক্ষুদ্র এ ডিভাইসের নাম দেয়া হয়েছে ‘এয়ারক্লিপ-টাইপ ওয়্যারেবল পিসি’। চোখের পলক ফেলা বা জিহ্বার ক্লিক জাতীয় শব্দের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা যাবে। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র ১৭ গ্রাম বা দশমিক ৫৯ আউন্স ওজনের এ ওয়্যারলেস ডিভাইসটি ব্লুটুথ সাপোর্ট করে এবং ক্ষুদ্র এ কম্পিউটারটিতে রয়েছে জিপিএস সুবিধা, কম্পাস, জাইরো-সেন্সর, ব্যাটারি, ব্যারোমিটার, স্পিকার ও মাইক্রোফোন। আইপড বা অন্য কোন গ্যাজেটের সঙ্গে এটি সংযোজিত করা যাবে। মুখের নানাবিধ অভিব্যক্তির মাধ্যমে ডিভাইসটি নিয়ন্ত্রণে গবেষণা অব্যাহত থাকবে। হিরোশিমা সিটি ইউনিভার্সিটির কম্পিউটার প্রকৌশলী কাজুহিরো তানিগুচি বলছিলেন, এ ডিভাইসে রয়েছে একটি মাইক্রোচিপ ও ডেটা তথ্য সংরক্ষণের সুবিধা। ফলে, ব্যবহারকারীরা পছন্দমতো নতুন সফটওয়্যার লোড করতে পারবেন। মানুষের চাহিদা পূরণ যেমন গবেষকদের অনুপ্রেরণার একটি জ্বালানি, অপর জ্বালানির যোগানটা দিচ্ছে তাদের কল্পনাশক্তি। শরীরের সঙ্গে আটকে রাখা সম্ভব, এমন কম্পিউটার মানুষের পরবর্তী সবচেয়ে বড় আকর্ষণ হবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। উদাহরণ হিসেবে গুগল চশমার কথাই তুলে ধরা যেতে পারে। জাপানের ঐতিহ্যগত ‘ইকেবানা’ ফুল সাজানোর ধারণা থেকেই এই ক্ষুদ্র কম্পিউটারের ডিজাইনটি মাথায় আসে গবেষকদের। ডিভাইসটি ২০১৫ সালে বড়দিনের মধ্যে বাজারে ছাড়তে পারবেন বলে আশা করছেন ডেভেলপাররা।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV