Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালে মাসব্যাপী ফ্রি-এসএটি প্রিপারেশন কোর্স শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: March 2, 2014 | 5:37 PM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন অনন্য শিক্ষাপ্র্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়ালে গত ১ মার্চ শনিবার থেকে প্র্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের মাসব্যাপী ফ্রি-এসএটি (SAT) প্রিপারেশন কোর্স শুরু হয়েছে। ব্রঙ্কসের স্বনামধন্য শিক্ষাপ্র্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়াল ও রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কসের যৌথ উদ্যোগে মাসব্যাপী এ ফ্রি-এসএটি (SAT) প্রস্তুতিমূলক ক্লাসের আয়োজন করা হয়। মাসব্যাপী এ ফ্রি-এসএটি (SAT) প্রিপারেশন কোর্সে টীচার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রিন্সিপাল শেখ আল মামুন এবং শিক্ষকতায় বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন মি.স্কট।

মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কসের সভাপতি নজরুল ভূঁইয়া, সেক্রেটারী সাখাওয়াত আলী, রোটারিয়ান রেক্সোনা মজুমদার জানান, 11th Grade-এ অধ্যয়নরত প্র্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী থেকে ১৫ জন শিক্ষার্থীকে এ ফ্রি-এসএটি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। ছাত্র-ছাত্রীদের 10th Grade -এর ট্রান্সক্রিপ্ট এবং 11th Grade-এ অধ্যয়নের প্র্রথম সেমিস্টারের রিপোর্ট কার্ড দেখে এ ফ্রি-এসএটি (SAT)  প্রস্তুতিমূলক ক্লাসে ভর্তি করা হয়। ফ্রি-এসএটি প্রোগ্রামটি সম্পন্ন হবার পর কোর্সে সফলভাবে অংশগ্রহণকারী কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হবে। এ ফ্রি-এসএটি প্রোগ্রামে টিউশন ফি এবং অন্যান্য শিক্ষা সরঞ্জামাদি রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কস সরবরাহ করছে। প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যতিক্রমী এ ফ্রি-এসএটি প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, ভালো শিক্ষাপ্র্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নিতে হলে এসএটিতে অবশ্যই ভালো স্কোর থাকতে হয়। চলতি শিক্ষা বর্ষে 11th Grade-এ অধ্যয়নরত প্র্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীরা যাতে স্পেশাল শিক্ষা নিয়ে এসএটিতে ভালো স্কোর করতে পারে এজন্যই এ ফ্রি-এসএটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
প্রিন্সিপাল শেখ আল মামুন বলেন, ফ্রি-এসএটি প্রোগ্রামে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা উচ্চতর শিক্ষা ক্ষেত্রে অনেক ভালো ফলাফল করতে সক্ষম হবে ইনশাল্লাহ।
শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়াল শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মামুন’স টিউটোরিয়ালে এসএটি, রিজেন্টস, স্পেশালাইজড হাইস্কুলে ভর্তিসহ অন্যান্য জরুরি বিষয়ে পড়াশুনার কোর্স রয়েছে। এছাড়া বিভিন্ন গ্রেডে হোমওয়ার্কেও সহায়তা দিচ্ছে মামুন’স টিউটোরিয়াল।
শেখ আল মামুন জানান, তার নিজের সরাসরি তত্ত্বাবধানে সিটির বিভিন্ন স্কুলের প্র্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকরা এখানে ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠদান করে থাকেন। শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আমেরিকান স্কুল ও কলেজের মেধাবী ছাত্র-ছাত্রীরাও। ছাত্র-ছাত্রীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি ছাড়াও স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার জন্য প্র্রস্তুতিমূলক ক্লাস নেয়া হয় মামুন’স টিউটোরিয়ালে। এখানে এসএটি, এসিটি, আইএসইই, রসায়ন, গণিত, এপি ইউএস হিস্টোরি, এসএটি বায়োলজি, কিংবা লেখালেখিসহ সকল ক্ষেত্রেই আমারা সর্বাধিক প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। বেশির ভাগ বিষয়ে সহায়তাদানের পাশাপাশি আমরা নিবিড় নিরীক্ষাধর্মী প্রস্তুতিমূলক কোর্স নিয়ে থাকি। আমরা কাজ করি বিষয়ের মূল ভিত্তি নিয়ে। আমাদের লক্ষ্য প্রতিটি শিক্ষার্থীর সর্বোচ্চ মেধাকে কাজে লাগিয়ে তার ভেতর থেকে সেরাটা তুলে আনা। তিনি বলেন, শিক্ষার্থীদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে তাদের দুর্বলতা ও সেরা অংশটুকু চিহ্নিত করে সে আলোকে স্বতন্ত্র প্রোগ্রাম তৈরী করি, যা শিক্ষার্থীর কাঙ্খিত সাফল্য নিশ্চিত করে।
শেখ আল মামুন বলেন, একজন ছাত্র ভালো স্কুলে ভর্তি হলে তার জন্য স্কলারশিপসহ ভালো কলেজে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। কলেজে ভালো ফলাফল করলে আকর্ষণীয় চাকরি পাওয়ায় সুযোগ সৃষ্টি হয়। জীবনের নানা ক্ষেত্রে সাফল্য এনে দেয়। ছেলে-মেয়েদের ভালো ফলাফল করতে নিয়মিত পড়াশুনা, হোমওয়ার্ক করার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হয় বলে জানান মামুন।
এর আগে গত ২০ জানুয়ারি রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কস এবং মামুন’স টিউটোরিয়াল যৌথভাবে মামুন’স টিউটোরিয়াল-এর নিজস্ব কার্যালয়ে 11th Grade এর ফ্রি-এসএটি প্রিপারেশন সেশনে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে ফ্রি-এসএটি প্রিপারেশন সেশনের জন্য গ্রেডিংয়ের ভিত্তিতে ছাত্র-ছাত্রী বাছাই এবং কোর্স শেষে বৃত্তি প্র্রদান বিষয়ে অবহিত করা হয়। সেমিনারে মামুন’স টিউটোরিয়ালের ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়ালে ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে স্বল্প আয়ের অভিভাবকদের জন্য বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। ভর্তিসহ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে শেখ আল মামুন তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ : ১৫০৪ ওলমস্টেড এভিনিউ (কর্ণার অব স্টার্লিং এভিনিউ), ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২। ফোন : ৩৪৭-৬৫৭-০৫৩০, ৯১৭-৫৬১-১০৯০।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV