Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির আয়োজনে নিউইয়র্কে ৯ নভেম্বর বাংলাদেশ ডে প্যারেড

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: March 4, 2014 | 3:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটির এক সভায় নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড, আন্তর্জাতিক নারী দিবস, জাতীয় স্বাধীনতা দিবস ও বাংলা বর্ষবরন উৎসব উদযাপন, আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ও নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। গত ২ মার্চ রোববার বিকাল ৫ টায় বাংলাদেশ সোসাইটি কার্যালয়ে অনুষ্ঠিত সোসাইটি এর কার্যকরী পরিষদের মাসিক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সোসাইটির কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। আলোচনায় অংশগ্রহন করেন বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান ও আতাউর রহমান সেলিম, কোষাধ্যক্ষ রুহুল আমিন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদী মিন্টু, সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক সৈয়দ এম.কে. জামান, সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক সৈয়দ এনায়েত আলী, স্কুল ও শিক্ষা সম্পাদক এম. এম. আবু মাসুদ, কার্যকরী সদস্য সৈয়দ ইলিয়াস খসরু ও ফারহানা চৌধুরী।
অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মিলিত উদযাপন ২০১৪ এর অনুষ্ঠান মালার সার্বিক দিক মূল্যায়ন করে আলোচনা করা হয়। অনুষ্ঠান সফল করার জন্য অংশগ্রহনকারী সকল সহযোগী সংগঠন ও সংগঠক, লেখক,আলোচক, সাংবাদিক, সংগীত শিল্পী, নৃত্য শিল্পী, অবৃত্তি শিল্পী, যন্ত্র শিল্পী, ছবি আঁকা ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিশু কিশোর ও বিচারক মন্ডলিসহ সংশ্লিষ্টদের সভায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সভায় আগামী ১৫ মার্চ শনিবার কনসাল জেনারেল মোঃ মনিরুল ইসলামকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন, ১৯ মার্চ বুধবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, ২৬ মার্চ বুধবার জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন, ১৪ এপ্রিল সোমবার বাংলা বর্ষবরন উৎসব ও ১৯ এপ্রিল শনিবার আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ২০১৪ এর আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেনকে আহ্বায়ক ও কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ ইলিয়াস খসরুকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট জাতীয় স্বাধীনতা দিবস উদ্যাপন উপ কমিটি গঠন করা হয়। ১লা বৈশাখ বাংলা বর্ষবরণ উৎসব উপলক্ষে সহ সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ানকে আহ্বায়ক, সমাজ কল্যান সম্পাদক কাজী তোফায়েল ইসলামকে সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাদী মিন্টুকে সমন্বয়কারী করে ৯ সদস্য বিশিষ্ট উপ কমিটি গঠন করা হয়।
আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করার জন্য সৈয়দ এনায়েত আলীকে আহ্বায়ক, মোঃ সাদী মিন্টুকে সদস্য সচিব ও সিরাজ উদ্দিন আহমদ সোহাগকে সমন্বয়কারী করে ৭ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়।
বাংলাদেশ ডে প্যারেড উপ কমিটির আহ্বায়ক আতাউর রহমান সেলিম ও সদস্য সচিব সৈয়দ এনায়েত আলী সভায় অবহিত করেন যে, বাংলাদেশ সোসাইটি ১লা জুন প্যারেড করার অনুমতির জন্য এন ওয়াই পিডি বরাবরে আবেদনের পরিপ্রেক্ষিতে এনওয়াই পিডি আমাদের সাথে আলোচনাক্রমে বাংলাদেশ সোসাইটিকে প্রতি বছর নভেম্বর মাসের দ্বিতীয় রবিবার বাংলাদেশ ডে প্যারেড করার জন্য নির্ধারন করে দিয়েছে। সে মোতাবেক আগামী ৯ নভেম্বর রবিবার বাংলাদেশ সোসাইটি এ বছর বাংলাদেশ ডে প্যারেড এর আয়োজন করবে।
সিটির সহযোগিতায় সপ্তাহের প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত বাংলাদেশ সোসাইটি ভবনে বিনামূল্যে ইংরেজী ভাষা শিক্ষা দেওয়া হয়। প্রতি মাসের দ্বিতীয় শনিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ সোসাইটি ভবনে ভ্রাম্যমান কনস্যুলেট ক্যাম্পে কনস্যুলার সেবা প্রদান করা হয়।
বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইংরেজী ভাষা শিক্ষা ও কনস্যুলার সেবা গ্রহন করার জন্য কমিউনিটির সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV