বাংলাদেশী কন্যা নাশিতের অস্কার জয়

অস্কার জয়ে এবারও অবদান রাখলেন বাংলাদেশী কন্যা নাশিত জামান। ৮৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অ্যানিমেশন ফিল্ম হিসেবে অস্কার জিতে নেয়া ‘ফ্রোজেন’ চলচ্চিত্রের নির্মাণ কাজে যুক্ত ছিলেন তিনি। এই চলচ্চিত্রের লাইটার অ্যান্ড কম্পোজিটর হিসেবে কাজ করেছেন নাশিত। এর আগেও গত বছর অস্কার পাওয়া ‘লাইফ অব পাই’ চলচ্চিত্রের নির্মাণ দলে কম্পোজিটর হিসেবে কাজ করেছিলেন তিনি। নাশিত জামান জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। তার বাবা কক্সবাজারের হারুনুজ্জামান। নাশিত ১৯৭৮ সালে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করতে আমেরিকা পাড়ি জমান। এক সময় সেখানেই বসবাস শুরু করেন। তিনি লাইটিংয়ে কাজ করেন ‘ফ্রোজেন’ নির্মাতা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওতে। এছাড়াও পেশাগত জীবনে নাশিত কাজ করেছেন সনি পিকচার্স ইমেজ ওয়ার্কস এবং রিদম অ্যান্ড হুজ স্টুডিওতে। ২০১২ সাল থেকে ওয়াল্ট ডিজনিতে কাজ করছেন তিনি। পাশাপাশি লেখক ও পরিচালক হিসেবে কাজ করছেন ট্রেসব্যাক স্টুডিওতে।
নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার গ্রাফিকসে পড়াশোনা করা নাশিত ‘ফ্রোজেন’, ‘লাইফ অব পাই’ ছাড়াও কাজ করেছেন জি-ফোর্স’, ‘দ্য স্মারফস, ‘কেক-ইট রাল্ফ’, ‘টেঙ্গলড’ অ্যানিমেশন চলচ্চিত্রগুলোতে।আমার দেশ
নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার গ্রাফিকসে পড়াশোনা করা নাশিত ‘ফ্রোজেন’, ‘লাইফ অব পাই’ ছাড়াও কাজ করেছেন জি-ফোর্স’, ‘দ্য স্মারফস, ‘কেক-ইট রাল্ফ’, ‘টেঙ্গলড’ অ্যানিমেশন চলচ্চিত্রগুলোতে।আমার দেশ
সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








