Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

প্রবাসের জনপ্রিয় ব্যান্ড শিল্পী রাসেল ঠাকুরের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: March 10, 2014 | 2:07 PM

আকবর হায়দার কিরন, নিউ ইয়র্কঃ প্রবাসে সঙ্গীত প্রেমীদের কাছে দীর্ঘদিন ধরে অতি চেনা একজন মানুষ, একজন জনপ্রিয় ব্যান্ড শিল্পী রাসেল ঠাকুর হুট করেই চলে গেলেন। আর কোনোদিন কোন অনুষ্ঠানে তাকে গাইতে শোনা যাবেনা ‘ এক সেকেন্ডের নাই ভরসা হায়রে দম ফুরাইলে’ । গতকাল রাতে স্ত্রী দিনা সহ ক’দিনের অবকাশ যাপন শেষে মেরিল্যান্ড থেকে নিউ ইয়র্ক ফেরেন ঠাকুর। মধ্যরাতের পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে স্ত্রী এ্যাম্বুলেন্স ডাকেন। কিন্তু কুইন্স হাসপাতালে নিয়ে যাবার পর রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে রাসেল ঠাকুরের বয়স হয়েছিলো ৪১ বছর।10032014_006_LATE_SINGER_THAKUR_RUSSELLশিল্পীর ছোটবেলার  বন্ধু এবং জনপ্রিয় ব্যান্ড তারকা হামজা জানান, বছরখানেক আগে থেকেই হার্টের সাথে যুক্ত আয়োটার আকার বৃদ্ধি নিয়ে ঠাকুরের শারীরিক সমস্যা দেখা দেয়। একই কারনে বহু বছর আগে তার মায়েরও মৃত্যু হয়।

রাসেল ঠাকুরের মৃত্যু সংবাদ জানিয়ে  এবং অত্যন্ত শোকার্ত হয়ে ভোর বেলায় এই প্রতিনিধিকে ফোন করেন শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু এবং সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির পরিচালক যোশী চৌধুরী, একটু পরেই কল আসে শিল্পী কান্তা আবিরের। ভার্জিনিয়া থেকে আবু রুমী এবং খবর ডট কম সম্পাদক শিব্বির আহমেদ কল করে অত্যন্ত উৎকণ্ঠার সাথে জানতে চান খবরের সত্যতা। অনুরোধ করেন দ্রুত নিউজ করার জন্যে। রাসেল ঠাকুরের পরম শ্রদ্ধাভাজন সাংবাদিক নিহার সিদ্দিকি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলেন, এইতো সেদিন তাকে দেখলাম সাউথ এশিয়ান  মিউজিক সোসাইটির স্টুডিয়োতে কতো হৈচৈ করতে। ঢাকা থেকে ফোন করে বরেন্য অভিনেতা হাসান মাসুদ এই প্রতিনিধির কাছে গভীর শোক প্রকাশ করেন। শিল্পী বাপ্পা মজুমদার  সহ আরও অনেকে ফেসবুকে শোক প্রকাশ করেন। তরুন রাজনিতিবীদ এবং বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া চৌধুরী, ব্রাজিলিয়ান টিভি চ্যানেল গ্লোব’র আইটি প্রধান রানা মাহমুদ সহ আরও অনেকে শোক প্রকাশ করে কল করেছেন।সংগীতে বিশেষ অবদানের জন্যে চলতি বছর রাসেল ঠাকুরকে ঢালিউড এ্যাওয়ার্ড প্রবর্তিত এনআরবি এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শিল্পী হামজা জানিয়েছেন, ঠাকুরের বাবা বাংলাদেশ থেকে কল করে তাকে এখানে দাফন করবার জন্যে অনুরোধ জানিয়েছেন। জাকসন হাইটস এ আজ বাদ মাগরিব এবং  জ্যামাইকা মসজিদ এ বাদ এশা  নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কোথায় দাফন করা হবে সে ব্যাপারে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ