Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

সাংবাদিক, ব্যবসায়ী ও নতুন প্রজন্মের সাথে মতবিনিময় : কমিউনিটি ও মূলধারার সাথে সেতু বন্ধনে টাইম টিভি অগ্রণী ভূমিকা পালন করবে

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: March 10, 2014 | 2:24 PM

সালাউদ্দিন আহমেদ :  নিউইয়র্ক থেকে সম্প্রচারিতব্য টাইম টেলিভিশন আয়োজিত নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক, ব্যবসায়ী ও নতুন প্রজন্মের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় বক্তারা টাইম টেলিভিশনের আগমনকে স্বাগত জানিয়ে বলেন, উত্তর আমেরিকায় বাংলাদেশী কমিউনিটি বৃদ্ধির ফলে প্রবাস থেকে পূর্ণাঙ্গ টেলিভিশন সম্প্রচার সময়ের দাবী। আর এই দাবী পূরণে টাইম টিভি’র উদ্যোগ নি:সন্দেহে বড় চ্যালেঞ্জ। জনপ্রিয় ভালো অনুষ্ঠান প্রচারের মাধ্যমেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করে টাইম টিভি তার অভিষ্ঠ লক্ষ্যে পৌছবে এবং কমিউনিটি ও মূলধারার সাথে সেতু বন্ধনে টাইম টিভি অগ্রণী ভূমিকা পালন করবে।

লং আইল্যান্ড সিটিস্থ টাইম টিভি’র নিজস্ব স্টুডিও-তে গত ৮ মার্চ শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের সম্পাদক ও সাংবাদিক, ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় বিশিষ্ট ব্যবসায়ী এবং ৬ মার্চ বৃহস্প্রতিবার সন্ধ্যায় নতুন প্রজন্মের সাথে টাইম টিভি কর্তৃপক্ষের পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্পাদক ও সাংবাদিকদের সাথে মতবিনিময়: নিউইয়র্কের সম্পাদক ও সাংবাদিকদের সাথে আয়োজিত ব্যতিক্রমী মতবিনিময় সভার শুরুতেই টাইম টিভি প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন টাইম টিভি’র সিইও এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের। অনুষ্ঠানটি পরিচালনা করেন টাইম টিভি’র নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের কনসালটেন্ট, বিশিষ্ট সাংবাদিক ফরিদ আলম।

অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক, অধুনালুপ্ত সাপ্তাহিক প্রবাসী’র সম্পাদক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, সাপ্তাহিক হলিডে’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি মঈনুদ্দীন নাসের, প্রবীণ সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক বিশেষ প্রতিনিধি গাজীউর রহমান, কলামিস্ট নিনি ওয়াহিদ, সাপ্তাহিক বাংলাদেশ-এর উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু, ইউএসএ নিউজ অনলাইন.কম সম্পাদক ও সাপ্তাহিক আজকাল-এর নির্বাহী সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম,  ডেইলী নিউনেশন পত্রিকা’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি মাহমুদ খান তাসের, বাংলা নিউজ২৪.কম-এর বিশেষ প্রতিনিধি শিহাব উদ্দীন কিসলু, দৈনিক মানব জমিন-এর ডেপুটি এডিটর মনির হায়দার, বাংলাদেশের প্রথম নারী ক্রীড়া সাংবাদিক ও ইন্ডিপেনডেন্ট টিভি’র সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট মনিজা রহমান, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র বিশেষ প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, আইঅন বাংলাদেশ-এর পরিচালক রিমন ইসলাম, সাপ্তাহিক দেশ অর্থনীতি ও দেশ মাতৃকা’র সম্পাদক এবিএম সালেউদ্দিন, চ্যানেল আই’র ইউএস অফিসের চীফ অপারেটিং অফিসার আবিদ রহমান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দি রানার সম্পাদক এনামুর রেজা দীপু, সাপ্তাহিক এখন সময়-এর সাংবাদিক আবিদুর রহমান, দি নিউইয়র্ক মেইল’র সম্পাদক তুহিন সাজিদ, সাপ্তাহিক দেশবাংলা ও বাংলা টাইম’র প্রতিনিধি সনজিবন কুমার শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে সাপ্তাহিক এখন সম্পাদক সম্পাদক কাজী শামসুল হক, সাপ্তাহিক দেশবাংলা ও বাংলা টাইমস সম্পাদক ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাপ্তাহিক রানার-এর গ্রাফিক্স ডিজাইনার রেজাউল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে বিশিষ্ট কূটনীতিক আব্দুর রাজ্জাক ও ভয়েস অব আমেরিকা’র নিউইয়র্ক প্রতিনিধি জাকিয়া খান অনুষ্ঠানের পর টাইম টিভি অফিস পরিদর্শন এবং টাইম টিভি’র সিইও আবু তাহেরের সাথে মত বিনিময় করেন।

অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও সম্পাদকবৃন্দ তাদের বক্তব্যে টাইম টিভি-তে দল, মত ও গোষ্ঠীর উর্ধ্বে উঠে, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে খবর পরিবেশন ও অনুষ্ঠান সম্প্রচার করার পরামর্শ দেন। তারা বলেন, দেশ, প্রবাস ও মূলধারার সাথে সেতু বন্ধন রচনায় টাইম টিভি ভূমিকা রাখবে। বক্তারা ইতিপূর্বে নিউইয়র্ক থেকে সম্প্রচারিত রূপসী বাংলা টিভি, শ্যামল বাংলা টিভি, এসটিভি, আই অন বাংলাদেশ, বাংলা টিভি প্রভৃতি ইলেক্ট্রনিক মিডিয়ার সম্প্রচার এবং অধিকাংশ টিভি বন্ধ হওয়ার অভিজ্ঞতা ও কারণ তুলে ধরে বলেন, টিভি মিডিয়া প্রতিষ্ঠার চেয়ে এটি বাঁচিয়ে রাখাই কঠিন। এজন্য দরকার শক্তিশালী টীম, গণমূখিতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে জনগণের কথা তুলে ধারার পাশাপাশি শক্তিশালী বাণিজ্যিক নেটওয়ার্কিং। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, টাইম টিভির প্রতিষ্ঠাতা ও সিইও এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে পরিচালিত টিম যোগ্য ব্যবস্থাপনায় টাইম টিভি তার অভিষ্ঠ লক্ষ্যে পৌছবে।

নতুন প্রজন্ম ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময়:

টাইম টিভি’র নিজস্ব স্টুডিওতে গত ৬ মার্চ বৃহস্প্রতিবার সন্ধ্যায় মতবিনিময় সভার দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশী-আমেরিকান নতুন প্রজন্ম এবং ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় তৃতীয় পর্যায়ে ব্যবসায়ীদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

10032014_004_TIME_TV অনুষ্ঠানে টাইম টিভি প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন টাইম টিভি’র সিইও এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের। উভয় দিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন টাইম টিভি’র নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের এডভাইজার, বিশিষ্ট সাংবাদিক ফরিদ আলম। তাকে সহযোগিতা করেন টাইম টিভি’র প্রোগ্রাম কনসালটেন্ট, জনপ্রিয় মডেল তারকা মোনালিসা ও মার্কেটিং কনসালটেন্ট (করপোরেট) ফারজানা সাবরিন।

ব্যতিক্রমী এই মতবিনিময় অনুষ্ঠানের দ্বিতীয় দিনে নতুন প্রজন্মের প্রতিনিধিদের মধ্যে লিনউড মিডল স্কুলের ইসরা চৌধুরী, নর্থ বুশউইক টাউনশীপ হাই স্কুলের নাসাবা চৌধুরী ও ইমরান চৌধুরী, রাইটার্স ইউনিভার্সিটির নিসাত চৌধুরী, ব্রঙ্কস সাইন্স’র রিয়ান ইকবাল, ব্রুকলীন টেক-এর জয় বিশ্বাস, হাই স্কুল অব কমিউনিটি লীডারশীপ-এর সাজিদ সীমান্ত, ডি লা সালী একাডেমীর রাহাত মাহবুব, পিএস ১১৯-এর তাসনিম রাওজাত, লং আইল্যান্ড সিটি হাইস্কুলের তমা ফাইজা, ব্লুপ্রিন্ট মিডল স্কুলের ইশরাত জাহান, ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির হাসিনা হক, নওসিন সাগর ও নিপা রয়েজ এবং অভিভাবকদের মধ্যে শাহেদ মাহবুব খান, মাহবুব আলম, সৈয়দ নাসিম হক, স্কুল শিক্ষক আনোয়ার খান উপস্থিত থেকে টাইম টিভি’র প্রতি শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভার তৃতীয় দিনের সভায় সোনালী এক্সচেঞ্জ ইন্্ক’র প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ আতাউর রহমানসহ বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে নিউইয়র্ক গোল্ডের প্রেসিডেন্ট ভি এম গান্ধী, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেএমবিবিএ)-এর সভাপতি জাকারিয়া মাসুদ জিকু, নিউইয়র্ক ষ্টেট রিয়েলটর এসোসিয়েশনের বোর্ড অফ ডিরেক্টর রব চৌধুরী, উইন জোর রিয়েরটির এবিএম ওসমান গনি, ওয়েলকেয়ার-এর সিনিয়র ম্যানেজার সালেহ আহমদ, কুইন্স হোম রিয়েল এস্টেট-এর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, এফএমএস’র প্রেসিডেন্ট হোসাইন জব্বার শৈবাল, সেঞ্চুরী-২১ বেস্ট ইন্্ক’র ইসলাম মাহমুদ, জেব ক্যাপিটাল-এর আব্দুর নূর ভূঁইয়া, সুরমা ডিষ্ট্রবিউটর্স-এর ভাইস প্রেসিডেন্ট বিলাল চৌধুরী, ব্রাইট ড্রাইভিং স্কুলের মোহাম্মদ আলম, সুরমা ডিষ্ট্রিবিউশনের জিএম (সেলস) এএফ মিসবাহউজ্জামান, পিপল টেক-এর ডিরেক্টর সালাহউদ্দিন নোমান, সোনালী এক্সচেঞ্জ ইন্্ক’র এস্টোরিয়া শাখার ম্যানেজার মোহাম্মদ সারওয়ার মোর্শেদ ভূঁইয়া, নিউইয়র্ক লাইফ-এর মোহাম্মদ নাসির উদ্দিন, সাহিত্য একাডেমীর মোশাররফ হোসেন, নিউইয়র্ক ইন্সুরেন্স কোম্পানীর শাহ নেওয়াজ, বিএনকেপি করপোরেশনের বাবলু, রহমান এন্টারপ্রাইজ’র মোহাম্মদ টি রহমান, বাংলাদেশ ট্রাভেলস’র জাফর ফেরদৌস, জেসিজি হল্ডিংস-এর জন এন উদ্দিন, রহমান এন্টারপ্রাইজের প্রেসিডেন্ট মোহাম্মদ তৈয়বুর রহমান হারুন, ড্রিম কটেজ রিয়েলটির সিনিয়র সেলস কনসালটেন্ট মোহাম্মদ খান জেমি, রিয়াকশন ইন্টারন্যাশনাল-এর এসোসিয়েটস ব্রোকার ইমরান শাহ রন, রিয়েল এস্টেট ব্যবসায়ী জসিম উদ্দিন চৌধুরী, সহ নিউইয়র্ক ষ্টেট সিভিল সার্ভিসে কর্মরত ইঞ্জিনিয়ার এম আহসানুল হক, নিউইয়র্ক স্কুল অফ মেডিসিনের মোহাম্মদ তাহের, কিডস পিডিডি ট্রাকিং-এর এম মাহাব, কমিউনিটি নেতা কাজী আজহারুল হক মিলন, চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকার প্রেসিডেন্ট কাজী আজম ও সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ এম চৌধুরী খোকন প্রমুখ উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নতুন প্রজন্মের প্রতিনিধিরা তাদের নিয়ে অনুষ্ঠান প্রচারের অনুরোধ জানায়। অপরদিকে ব্যবসায়ী প্রতিনিধিরা ব্যবসা-বাণিজ্যের সর্বশেষ খবরাখবর নিয়ে নিয়মিত সংবাদ, টক শো, অনুষ্ঠান সম্প্রচারের উপর গুরুত্বারোপ করেন এবং টাইম টিভি’র অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানগুলোতে বিশিষ্ট ব্রডকাস্ট কনসালটেন্ট আবুল হাসান, টাইম টিভি’র ডাইরেক্টর (মার্কেটিং) সৈয়দ ইলিয়াস খসরু, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার আবু শাহেদ করিম, টাইম টিভি’র প্রোগ্রাম কনসালটেন্ট, জনপ্রিয় মডেল তারকা মোনালিসাসহ সকল সাংবাদিক, কর্মকর্তা ও কলাকুশলীদের পরিচয় করিয়ে দেয়া হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ