উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় সমুদ্র উপকূলে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। প্রলয়ঙ্করী বা ধ্বংসাত্মক কোন সুনামির আশঙ্কা নেই বলে একটি বুলেটিন জারি করেছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। তবে প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, ফার্নডেল শহরতলি থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত স্যান ফ্র্যান্সিসকো শহরেও অনুভূত হয়েছে। ফলে, হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ফার্নডেল শহরতলির ৪৮ মাইল দূরে ছিল এর কেন্দ্র এবং উৎস ভূপৃষ্ঠের ৪ দশমিক ৩ মাইল গভীরে। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!