Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি-মিট এন্ড ফিশ মার্কেট’ পরিপূর্ণ গ্রোসারিসহ এখন নতুন আঙ্গিকে

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: June 27, 2014 | 8:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। নামেই সমোধিক পরিচিত। প্রবাসে স্বনামধন্য সফল হালাল পোল্ট্রি প্রতিষ্ঠান। নিউইয়র্কে যে কয়টি লাইভ পোল্ট্রি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি তার অন্যতম। ইতোমধ্যে ক্রেতা সাধারণের চাহিদার প্রতি লক্ষ্য রেখে প্রতিষ্ঠানটিকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। লাইভ পোল্ট্রির পাশাপাশি পরিপূর্ণ গ্রোসারি সেবাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। মিট, ফিশ মার্কেটসহ সকল গ্রোসারি পণ্য সুলভ মূল্যে বিক্রি হচ্ছে এখানে। জ্যাকসন হাইটস থেকে মাত্র কয়েক ব্লক দূরে ৩৭ এভিনিউয়ের ৫৫ স্ট্রিটে বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রির অবস্থান। ৭ ট্রেনে ৬১ স্ট্রিট স্টেশন সাবওয়ে এবং জি আর ভি ট্রেনে ৫৪ স্ট্রিট নর্দার্ন ব্লূবার্ড স্টেশন সংলগ্ন। জ্যাকসন হাইটসের মতো ট্রাফিক ও গাড়ি পার্কিংয়ের ভোগান্তি নেই এখানে। বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি ও গ্রোসারির কর্ণধার আব্দুস সালাম ভূঁইয়া জানান, জ্যাকসন হাইটসে ট্রাফিক ও গাড়ি পার্কিংয়ের ভোগান্তির শিকার হওয়া ক্রেতারা বহুদিন ধরেই তাকে বলে আসছিলেন, লাইভ পোল্ট্রির পাশাপাশি গ্রোসারি শপ খোলার জন্য। গ্রাহকদের সেই চাহিদার প্রতি লক্ষ্য রেখেই বিসমিল্লাহ লাইভ পোল্ট্রি থেকে বিফ, গোট, মাছ, শাকসবজিসহ গ্রোসারি পণ্য সামগ্রী একত্রে পাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। পোল্ট্রির পাশাপাশি মিট, ফিশ ও গ্রোসারি সেকশন চালু করা হয়েছে। বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি-মিট এন্ড ফিস ও গ্রোসারি মার্কেট নতুন আঙ্গিকে বহুমুখি সাজে সজ্জিত করা হয়েছে। ক্রেতারা এখন অনায়াসেই সকল পণ্য একত্রে নিরিবিলি ও যানজটমুক্ত পরিবেশে ক্রয় করতে পারছেন এখানে।

প্রতিষ্ঠানটি কর্ণধার আব্দুস সালাম ভূঁইয়া জানান, গত এক যুগ ধরে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনাম ও বিশ্বস্ততার সাথে ব্যবসা চালিয়ে আসছে। এখানকার মুরগি ইউএসডিএর মানসম্মত। প্রতিষ্ঠানটি শরিয়াহ্ বোর্ড অব ইউএসএর সদস্য। জীবন্ত হাঁস, মুরগি, কবুতর, খাসি সম্পূর্ণ হালাল পদ্ধতিতে জবাই করা হয় এখানে। জবেহ করা হালাল মাংসের মধ্যে রয়েছে, রেগুলার গোট, বেবি গোট, বিফ। রয়েছে বিমানে আসা তাজা মাছ, ফ্রোজেন মাছ ও ব্লক ফিশ। তাজা মাছের মধ্যে রয়েছে বোয়াল, আইড়, কোরাল, পাবদা, স্টার বাইন, লং বাইন, চিতল, কাতলা, বাছা, শোল, লাইভ তেলাপিয়া, লাইভ বাফেলো, আমেরিকান ইলিশ, লাইভ ক্যাটফিশ, স্যালমন, স্ট্রাইপ ব্যাস, সি ব্যাস, স্মেল্ট, হ্যারিং, শ্রিম্প, গলদা চিংড়ি, ইলিশ মাছ ইত্যাদি। রয়েছে চাল, ডাল, তৈল, আলু, পেঁয়াজ, রসুন, মলসাসহ বিভিন্ন ধরনের ফ্রেশ ও ফ্রোজেন সবজি। বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রিতে কুরবানি ছাড়াও আকিকার অর্ডারও নেয়া হয়। সুলভে বিক্রি হচ্ছে হার্ড চিকেন, মুরগি, পাখি, গায়ানা মুরগি, রাতা মোড়গ, বালি হাঁস, কোয়েল, কবুতর, খরগোশ, হালাল তার্কি, বিফ, গোট, মাছ, গ্রোসারি সামগ্রী, ফ্রেশ কলিজা। হাঁস, মুরগি ও কোয়েলের ডিমও পাওয়া যায় এখানে। সপ্তাহের সাতদিনই প্রতিষ্ঠানটি সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকে। এখানে ক্রেডিট কার্ড, ফুড স্ট্যাম্প ও ইবিটি কার্ড গ্রহণ করা হয়। রয়েছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাও। পারিবারিক, সামাজিসহ যে কোনো অনুষ্ঠানের ক্যাটারিংয়ে সবকিছু সরবরাহ করা হয়।

জানা যায়, নিউইয়র্কে বাংলাদেশী মালিকানাধীন বেশ ক’টি লাইভ পোল্ট্রি ফার্ম রয়েছে। এরমধ্যে মানসম্পন্ন পণ্য, সেরা কাস্টমার সার্ভিসসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সুনাম অর্জন করেছে বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। এখানে হাতে স্কিন আউট করা হয় এবং ঠা-া পানি দিয়ে পরিষ্কার করা হয়। এতে করে মাংসের স্বাদ ও গুন শতভাগ অক্ষুণœ থাকে। ফ্রিজে রাখা যায়দীর্ঘ সময়।

প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুস সালাম ভূঁইয়া জানান, রমজান উপলক্ষ্যে বর্তমানে বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি ও গ্রোসারীতে বিশেষ সেল চলছে। হোটেল, রেস্টুরেন্টে এবং ফাস্ট ফুড শপে বিশেষ মূল্যে সরবরাহ করা হয় পোল্ট্রি, গোট ও বিফ। বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি, মিট এন্ড ফিশ মার্কেটের স্বত্বাধিকারী আব্দুস সালাম ভূঁইয়া বলেন, বাঙালী কমিউনিটি ছাড়াও অন্যান্য কমিউনিটিরও অনেক ক্রেতা রয়েছেন তার এখানে। বাংলাদেশী সেলিব্রেটি, সরকারি কর্মকর্তা, মসজিদের ইমাম, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ সকল শ্রেণী-পেশার মানুষই তার ক্রেতা। তিনি বলেন, আমি সবাইকে সমানভাবে গুরুত্ব দেই। আমার এই প্রতিষ্ঠানটি সব কমিউনিটির কাছেই সমান জনপ্রিয়। কাস্টমাররা তার প্রতি আস্থাশীল জানিয়ে বলেন, মুনাফা নয়, তার লক্ষ্য হচ্ছে ক্রেতাদের শতভাগ সন্তুষ্টি। তিনি বলেন, সম্মানীত ক্রেতাদের কথা চিন্তা করেই অত্যন্ত সুলভমূল্যে সবকিছু বিক্রির ব্যবস্থা করছি। এখানে পোল্ট্রির পাশাপাশি মাছ, মাংস, শাক-সবজি ও গ্রোসারি পণ্য সবকিছুই বিক্রি হচ্ছে সুলভমূল্যে।

আব্দুস সালাম ভূঁইয়া তার মেধা, প্রজ্ঞা এবং যোগ্যতা বলে প্রতিষ্ঠানটিকে আজকের এই অবস্থানে নিয়ে আসেন। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক কিউনির অধীনস্থ কুইন্স কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার এবং নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি এনওয়াই আইটির এমবিএ (মাস্টার্স ইন বিজনেস এডমিনিস্ট্রেশন) ডিগ্রি অর্জনকারী আব্দুস সালাম ভূঁইয়া বড় ভাইকে সাথে নিয়ে ২০০২ সালে বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি ব্যবসা শুরু করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV