নিউইয়র্কে বনভোজনে সাদেক হোসেন খোকা:ফোবানা সম্মেলনে প্রধান অতিথি হচ্ছেন
শহীদুল ইসলাম, যুক্তরাষ্ট্র :
প্রায় ৩ মাসেরও বেশী সময় ধরে নিউইয়র্কে সপরিবারে অবস্থান করছেন সাদেক হোসেন খোকা। সামাজিক কর্মকাণ্ডে অংশ নিলেও বাংলাদেশের রাজনীতির বিষয়ে একেবারেই নিশ্চুপ তিনি। এমনকি তিনি রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানেও যাচ্ছেন না। তবে আগামী ৩১ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠেয় বিএনপি ঘরানার ফোবানা সম্মেলনে প্রধান অতিথি করা হয়েছে সাদেক হোসেন খোকাকে।
ঢাকা সিটি করপোরেশনের মেয়র থাকাকালে দোকান বরাদ্দে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ সময় রোববার সাদেক হোসেন খোকাসহ আটজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।
দুর্নীতির এই মামলার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি তিনি। তবে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন ঢাকার সাবেক মেয়র।
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!