Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২০১৪: বিরামহীন প্রচারণা অব্যাহত,কামাল-সানি পরিষদের সর্বশেষ প্রার্থী পরিচিতি সভায় মানুষের ঢল, গণজোয়ার সৃষ্টি

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: October 22, 2014 | 9:48 AM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসীদের অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৬ অক্টোবর রোববার। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাকারী কামাল-সানি প্যানেল বিরামহীন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। আবেদনময়ী সেøাগান নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ‘কামাল-সানি’ প্যানেলের প্রার্থী ও তাদের শুভাকাঙ্খিরা। সভা-সমাবেশ-গণসংযোগ, ফোন, ই-মেইল, ফেইসবুকসহ নানা মাধ্যমে এ প্যানেলের অভিনব নির্বাচনী প্রচারণা নতুন প্রজন্মসহ সর্বমহলে আলোড়ন তুলেছে। নির্বাচন বান্ধব আধুনিক প্রচার-প্রচারণার ফলে ইতোমধ্যে গণ জোয়ার সৃষ্টি হয়েছে প্যানেলটির পক্ষে। ‘ঐক্যবদ্ধ কমিউনিটি গড়াই আমাদের প্রত্যয়’ আর ’উন্নয়নের ধারা অব্যাহত রাখতে’ এবং ‘গড ফাদার’ মুক্ত প্রতিনিধিত্বশীল বাংলাদেশ সোসাইটির প্রত্যাশায় তাদের প্রার্থীদের নির্বাচিত করার ভোটারদের প্রতি আবেদন ব্যাপক সাড়া জাগিয়েছে। এর পক্ষে সৃষ্টি হয়েছে ঈর্ষণীয় জনমতও।
সুন্দর, স্বচ্ছ, গ্রহনযোগ্য এবং জবাবদিহিতামুলক বাংলাদেশ সোসাইটি গড়ার দৃঢ় প্রত্যয় ঘোষনা করে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কামাল-সানি পরিষদ গত ১৯ অক্টোবর রোববার সন্ধ্যায় এস্টোরিয়ার ব্রডওয়ের চিয়ান ফেডারেশন হলে সর্বশেষ প্রার্থী পরিচিতি সভার আয়োজন করে। এ পরিচিতি সভায় মানুষের ঢল নামে।

DSC_0049

‘কামাল-সানি’ প্যানেলের নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডা. খন্দকার মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং মেম্বার সেক্রেটারি আলী ইমাম শিকদারের পরিচালনায় এ সমাবেশে নিউইর্য়ক সিটির বিভিন্ন বরো ছাড়াও নিউজার্সী, পেনসেলভানিয়া ও কানেকটিকাট থেকে সদস্য, শুভানুধ্যায়ীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

কামাল-সানি প্যানেলের সভাপতি প্রার্থী কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক প্রার্থী জে মোল্লা সানিসহ এ সময় সভামঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন খান, বাংলাদেশে সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য এম এ কাইয়ুম, মুক্তিযোদ্ধা রশিদ আহমেদ, কমিউনিটি নেতা আজিজুর রহমান পাখি, জেবিবিএএনওয়াই’র সাধারণ সম্পাদক আবুল ফজল মো: দিদারুল ইসলাম, সাবেক সভাপতি মোহাম্মদ পিয়ার, বৃহত্তর কুমিল্লা জেলা সমিতির সভাপতি ফিরোজ ইসলাম পাটোয়ারী, মুক্তিযোদ্ধা আ: মুকিত চৌধুরী, বিয়ানী বাজার সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহান, কমিউনিটি এক্টিভিস্ট সাইফুল ইসলাম রহিম, সারোয়ার নূর মোল্লা, আব্দুল মোসাব্বির, নিশান রহিম, আজিজুর রহমান সাবু, হাজী খবির উদ্দীন, রফিকুল ইসলাম, আতোয়ারুল আলম, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, রিয়াজ উদ্দিন কামরান, আবুদল হাশিম হাসনু, মজিবুর রহামন তোতা প্রমুখ।
এ সময় মঞ্চে উপবিষ্টরা ছাড়াও কামাল-সানি পরিষদকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট জাকির খান, আব্দুর সবুর, ফখরুল ইলাম দোলোয়ার, গোলাম মোর্তজা, সাখাওয়াত বিশ্বাস, আবদুল হামিদ, নাসরিন আহমদ, মিয়া মো: দুলাল, বদরুল ইসলাম খান বাদল, ইউনুস সরকার, ফরিদা ইয়াসমীন, মো: রইস উদ্দিন, জাকারিয়া চৌধুরী, হাজী নিজাম উদ্দিন, হাজী এনাম, আবুল বাশার মিলন, শামসুদ্দিন শামীম, কবির আলী, সেলিম ইব্রাহিম, শামসু মিয়াসহ আরও অনেকে। অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বেশিরভাগ বক্তাই তাদের বক্তব্যে আসন্ন নির্বাচনে ব্রঙ্কসে ভোট কেন্দ্র না দেয়ার জন্য নির্বাচন কমিশনের নিন্দা করেন। তারা একই ব্যক্তিকে বারবার নির্বাচন কমিশনের প্রধান করার সমালোচনা করেন।

বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ সোসাইটিকে গডফাদারমুক্ত স্বচ্ছ, গ্রহনযোগ্য এবং জবাবদিহিমূলক সংগঠনের পরিণত করার জন্য কামাল-সানি পরিষদকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। তারা বলেন, সোসাইটি থেকে কালো বিড়ালকে তাড়িয়ে অনিন্দ, সুন্দর সোসাইটি গড়ার এখনই মোক্ষম সময়।
প্রার্থী পরিচিতির এ অনুষ্ঠানে ব্রঙ্কস থেকে আগত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আবদুস সবুরের বক্তব্য হাস্য-রসের সৃষ্টি হয়। তিনি বলেন, গত কয়েকদিন আগে ব্রঙ্গসে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বি অপর প্যানেলের প্রার্থী পরিচিতি সভায় তাকে আমন্ত্রন জানানো হয়। সেখানে উপস্থিত হওয়ার পর কোন কিছু বুঝে ওঠার আগেই তাকে সভায় সভাপতিত্ব করার প্রস্তাব দেয়া হয়। সম্পূর্ণ অপ্রস্তÍুত অবস্থায়ই তিনি সভাপতিত্ব করেন। তিনি বলেন, আমি মূলত কামাল-সানি প্যানেলের সমর্থক। তিনি আরও বলেন, আমি উভয় প্যানেলই দেখেছি। তবে কামাল-সানি পরিষদকে দেখে আমার মনে হচ্ছে এ প্যানেলটিই বাংলাদেশীদের গাউড দেয়ার মত।

ব্রঙ্কস ও ব্রুকলীনে ভোটকেন্দ্র স্থাপন করার বক্তাদের দাবীর প্রতি সমর্থন জানিয়ে কামাল-সানি পরিষদের সভাপতি প্রার্থী সোসইিটির বর্তমান সভাপতি কামাল আহমদে বলেন, বিজয়ী হলে ভবিষ্যতে ব্রুকলীন ও ব্রঙ্কসে ভোটকেন্দ্র স্থাপনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সভায় কামাল আহমেদ বলেন, ব্রঙ্কসবাসীর সুবিধার কথা বিবেচনা করে নির্বাচন কমিশনের কাছে ব্রঙ্কসে ভোট কেন্দ্র প্রতিষ্ঠার দাবী জানান তারা। তিনি বলেন, ব্রঙ্কসে ভোট কেন্দ্র প্রতিষ্ঠা গঠনতন্ত্র কোন বাধা নয়, বাধা নির্বাচন কমিশনের ইচ্ছা। তিনি এসময় আগামী ১৬ ডিসেম্বর সোসাইটির উদ্যোগে বিজয় দিবস ব্রঙ্কসে উদযাপনের পূন:ঘোষণা দেন।
সাধারণ সম্পাদক প্রার্থী মোহম্মদ জে মোল্লা সানীও এই দাবির প্রতি তার সমর্থন ঘোষনা করেন।
সভায় বক্তারা, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ‘গড ফাদার’ মুক্ত প্রতিনিধিত্বশীল বাংলাদেশ সোসাইটি গড়তে কামাল-সানি প্যানেলের প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান।
নির্বাচনী সভায় কামাল-সানী পরিষদের নির্বাচনী প্রতিশ্রুতিও ভোটারদের সামনে তুলে ধরা হয়। এসময় ভোটাররা কামাল-সানি পরিষদের প্রতি তাদের সতস্ফুর্ত সমর্থনের কথা ব্যক্ত করেন।

DSC_0024

সভায় বক্তারা ‘কামাল-সানি’ পরিষদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, ‘কামাল-সানি’ পরিষদ নির্বাচিত হলে প্রবাসীদের কল্যাণ ও অধিকার আদায়ে এদেশের মূলধারায় বাংলাদেশীদের সম্পৃক্ত করার বাস্তবমুখি পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশী কমিউনিটির জন্য ফেডারেল, স্টেট ও সিটি প্রশাসন থেকে চাকুরী, কর্মসংস্থান, চিকিৎসা ও ইমিগ্রেশন সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা আদায়, স্পোকেন ইংলিশ, কম্পিউটার ট্রের্নিংসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করবে। প্রবাসে গড়ে ওঠা সকল আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে “প্রবাসী কল্যাণ ফান্ড” নামে একটি বিশেষ তহবিল গঠন করার ব্যাপারে বাস্তবমুখি পদক্ষেপ গ্রহণ করে প্রবাসীদের জন্য “একটি লিগ্যাল এইড সেন্টার” প্রতিষ্ঠা করার ব্যবস্থা করবে। প্রবাসী বাংলাদেশী নাগরিকদের বাংলাদেশের স্থায়ী রেসিডেন্সীসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের জন্য এবং বাংলাদেশে প্রবাসীদের সহায় সম্পত্তি ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে ফলপ্রসূ আলাপ-আলোচনার উদ্যোগ গ্রহণ করবে। জাতীয় পতাকাবাহী এয়ারলাইস বিমান বাংলাদেশ “নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রুটে” পুনরায় ফ্লাইট চালু করার ব্যাপারে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের সেবা ও কল্যাণে গ্লোবাল ওয়ার্মিং ও বাংলাদেশের আর্সেনিকযুক্ত পানি সংকট নিরসনে জাতিসংঘসহ যুক্তরাষ্ট্র সরকারের সাথে জোরালো লবিংয়ের উদ্যোগ গ্রহণ এবং বাংলাদেশের সকল জাতীয় স্বার্থের প্রশ্নে সহযোগিতা করবে। আমেরিকায় বাংলাদেশের নতুন প্রজন্মকে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে নিউইয়র্কে একটি বাংলাদেশ লাইব্রেরী প্রতিষ্ঠাসহ অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করবে। অনলাইনে সদস্যপদ সংগ্রহসহ সকল বাংলাদেশীদের জন্য সোসাইটির সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া সহজতর ও সদস্যপদ সবসময়ের জন্য বহাল রাখার ব্যবস্থা করা এবং সোসাইটির আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করবে। সম্মিলিতভাবে বাংলাদেশ সম্মেলনসহ সকল জাতীয় অনুষ্ঠান ও নিউইয়র্কে বাংলাদেশ প্যারেডের আয়োজনে বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের সাথে সমম্বয় করে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করবে। পরিবর্তিত পরিস্থিতি ও সময়ের প্রয়োজনে সোসাইটির গঠনতন্ত্রকে নিয়মতান্ত্রিক উপায়ে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে সত্যিকার অর্থে সোসাইটিকে জবাবদিহিতামূলক প্রবাসী বাংলাদেশী পার্লামেন্টে রূপান্তরিত করার উদ্যোগ নেয়া হবে।

DSC_0021

প্রার্থী পরিচিতি সভায় সকল প্রার্থীকে পরিচয় করিয়ে দেন সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান। সভায় নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্য এবং সকল প্রার্থী উপস্থিত ছিলেন।

কামাল-সানি প্যানেলের প্রার্থীরা হচ্ছেন- সভাপতি কামাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, সহ-সাধারণ সম্পাদক আহবার এইচ চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদী মিন্টু, কালচারাল সেক্রেটারি মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া, সোশ্যাল ওয়েল ফেয়ার সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, সাহিত্য সম্পাদক কাজী ওয়াহিদ এলিন, ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহানা চৌধুরী এবং কার্যকরী সদস্য সৈয়দ ইলিয়াস খসরু, শাহ মিজানুর রহমান, এয়াকুত রহমান, নাসির উদ্দিন আহমেদ, শেখ ফারুকুল ইসলাম ও নাদির এ আইয়ুব।

DSC_0019

এদিকে, প্রার্থী পরিচিতির পাশাপাশি কামাল-সানি পরিষদ প্রার্থীরা গত সপ্তাহের প্রায় প্রতিদিনিই ব্যাপক গণসংযোগে অংশ নেন। এ সময় প্রার্থীরা ব্রঙ্কস, জ্যাকসন হাইটস, উডসাইড, সানিসাইড, এস্টোরিয়া, জ্যামাইকা, ওজনপার্ক, ব্রুকলীন, নিউজার্সীর প্যাটারসনসহ বাঙালী অধ্যুষিত বিভিন্ন এলাকায় ব্যাপাক গণসংযোগ চালান। বিভিন্ন দোকান পাট, রেষ্টুরেন্ট, অফিস আদালত ছাড়াও তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও গণসংযোগ করেন। ভোটারদের সাথে মত বিনিময় করেন। এ সময় প্যানেল প্রার্থীরা কয়েকটি ফান্ড রেইজিং অনুষ্ঠানেও অংশ নেয়। প্রার্থীরা ছাড়াও এই গণসংযোগে কামাল-সানি পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সকলে উপস্থিত ছিলেন।

DSC_0012

এসময় সুন্দর বাংলাদেশ সোসাইটির প্রত্যাশায় ‘কামাল-সানি’ প্যানেল তাদের প্রার্থীদের নির্বাচিত করার আবেদন জানান ভোটারদের প্রতি। এসময় কামাল-সানি পরিষদের প্রত্যেক প্রার্থীর সততা, যোগ্যতা, অভিজ্ঞতা সম্পর্কে বাংলাদেশী কমিউনিটির ভোটারদের কাছে তুলে ধরা হয়। তারা বলেন, আমরা নিষ্ঠা, সততা ও ঐক্যে বিশ্বাসী। গণসংযোগে সোসাইটির ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন বলে জানা গেছে।

ব্রঙ্কসবাসীর ক্ষোভ অব্যাহত : নির্বাচন বর্জন নয়, ব্যালটের মাধ্যমে জবাব দেবে ব্রঙ্কসবাসী

চ’ড়ান্ত পর্যায়ে ব্রঙ্কসে কেন্দ্র না হওয়ায় ব্রঙ্কসবাসীর ক্ষোভ অব্যাহত রয়েছে। ’ব্রঙ্কসে ভোট কেন্দ্র না হলে প্রয়োজনে নির্বাচন বর্জন করবে ব্রঙ্কসবাসী’ -এ অবস্থান থেকে ফিরে এসেছে তারা। তারা বলছেন, নির্বাচন বর্জন নয়, ব্যালটের মাধ্যমেই এর উপযুক্ত জবাব দেবে ব্রঙ্কসবাসী।

DSC_0007

উল্লেখ্য, ব্রঙ্কসে মামুনস টিউটোরিয়ালে গত ১২ অক্টোবর রোববার সন্ধ্যায় ‘কামাল-সানি’ প্যানেলের পক্ষে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন কর্তৃক ব্রঙ্কসে ভোট কেন্দ্র স্থাপন না করার সিদ্ধান্তের তিব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছিলো ব্রঙ্কসবাসী। কামাল-সানি পরিষদের ওই নির্বাচনী সভাটি পরিণত হয় প্রতিবাদ সভায়। সভায় বক্তারা বলেন, ব্রঙ্কসে ভোট কেন্দ্র না হলে প্রয়োজনে নির্বাচন বর্জন করবে ব্রঙ্কসবাসী। সভায় বক্তারা নির্বাচন কমিশন ব্রঙ্কসবাসীর প্রতি বিমাতাসুলভ আচরণ করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা নজীর বিহীন বলে মন্তব্য করেন। সভা থেকে ব্রঙ্কসে ভোট কেন্দ্র স্থাপন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবী জানানো হয়। তারা বলেন, এখানে কেন্দ্রটি না হলে ভোট প্রদানে ব্রঙ্কসবাসীর অর্থ ও সময় দু’ই অপচয় হবে। বক্তারা ওই সভায় সোসাইটির নির্বাচন কমিশন ব্রঙ্কসে ভোট কেন্দ্র স্থাপন করার দাবীকে নাকচ করে পক্ষপাতিত্ব আর সোসাইটির গঠনতন্ত্র লংঘনের অভিযোগ তুলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV