এবার গুগলের ‘ইনবক্স’ মেইল
ইনবক্স’ নামে নতুন একটি মেইল সেবা আনার ঘোষণা দিয়েছে গুগল। জিমেইলও চালু থাকবে। গুগল গতকাল বুধবার জিমেইলের পাশাপাশি নতুন এই সেবা চালু করার ঘোষণা দিয়েছে। ‘ইনবক্স’ ব্যবহার করে মেইল ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং মেইলের তথ্য দেখার বিষয়টি আরও ব্যবহারবান্ধব হবে বলেই গুগল কর্তৃপক্ষের দাবি। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত কিছু জিমেইল ব্যবহারকারকারীকে তাঁদের নতুন মেইল সেবা পরীক্ষার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। আগ্রহীরা এই মেইল ব্যবহার করতে চাইলে গুগলের কাছে ([email protected]) এই ঠিকানায় মেইল পাঠাতে পারেন। মেইল মেলে গুগল আগ্রহীদের কাছে আমন্ত্রণ পাঠাতে পারে।
২০০৪ সালে চালু হওয়া জিমেইলের পাশাপাশি নতুন সেবাটি ওয়েব মেইল, অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ হিসেবেও পাওয়া যাবে।
গুগল জানিয়েছে, অনলাইনে কেনাকাটা করার মতো বিষয়গুলো ইনবক্স মেইলে রিয়েল টাইমে আপডেট পাওয়া যাবে। এ ছাড়া ছোটখাটো কাজের বিষয় মনে করিয়ে দেবে এই মেইল সেবাটি।প্রথম আলো
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone