যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণে নিহত ৪
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়া রাজ্যে পৃথক দু’টি গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবারের এ দু’টি ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
ওয়াশিংটনের ঘটনাটি ঘটেছে সিয়াটল শহর থেকে ৪৮ কিলোমিটার উত্তরের ম্যারিসভিল-পিলচুক হাই স্কুলে। স্কুলের ক্যাফেটেরিয়ায় এক ছাত্রের গুলিবর্ষণে এক ছাত্রী নিহত ও অপর চারজন আহত হয়। পরে হামলাকারী ছাত্র আত্মহত্যা করে। সহপাঠীদের সাথে ঝগড়ার জেরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে কর্তৃপ জানিয়েছে। হামলাকারী ছাত্রের নাম জেলেন ফ্রাইবার্গ বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক শিা কর্মকর্তা। ফ্রাইবার্গ স্কুলের কুস্তি ও রাগবি দলের জনপ্রিয় সদস্য ছিল বলে জানিয়েছেন তিনি। গুলিবর্ষণে হতাহতদের সবার বয়স ১৮ বছরের নিচে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক জোয়ানি রবার্টস। তাদের সবার মাথায় গুলি লেগেছে। তবে আহত অপরজনের আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি। আহতদের মধ্যে দুইজন ছাত্র ও দুইজন ছাত্রী।
ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্তোতে অপর ঘটনায় বন্দুকধারীদের গুলিতে ক্যালিফোর্নিয়ার দু’জন ডেপুটি শেরিফ নিহত হয়েছেন ও অপর দু’জন আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে অস্ত্রসজ্জিত হিস্পানিক এক পুরুষ ও এক নারীকে আটক করেছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল পুলিশ।
শুক্রবার সকালে একটি মোটেলের গাড়ি রাখার জায়গায় সন্দেহজনক একটি গাড়িতে তল্লাশি চালাতে গেলে ডেপুটি শেরিফ ড্যানি ওলিভার (৪৭) গুলিবিদ্ধ হন। গাড়ির ভেতর থেকে কেউ একজন কয়েক রাউন্ড গুলি করলে ওলিভারের বুকে গুলি লাগে। পরে হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনার পর হামলাকারীরা একটি গাড়ি ছিনতাইয়ের চেষ্টাকালে এক নারীকে গুলি করে আহত করে।রয়টার্স/নয়া দিগন্ত
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone