Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ক্যান্সার শনাক্তে ‘ন্যানো-বড়ি’ উদ্ভাবনে কাজ করছে গুগল

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: October 29, 2014 | 12:51 PM

গুগল মানুষের বাড়ি, গাড়ি, হাতের কব্জি (গুগল ঘড়ি) থেকে শুরু করে সর্বত্র স্থান করে নিয়েছে। পৃথিবীজুড়ে চলছে গুগলের এ আগ্রাসন। তবে এ আগ্রাসন পৃথিবীকে প্রতি মিনিটেই ইতিবাচকভাবে বদলে দিচ্ছে এবং অত্যাধুনিক প্রযুক্তির অভাবনীয় বিপ্লব ঘটে চলেছে। আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ এখন গুগল। সেই গুগল অচিরেই আমাদের শরীরের ভিতরেও প্রবেশ করতে চলেছে। গুগল এক্স এমন একটি বড়ি উদ্ভাবন করছে, যার মধ্যে ব্যবহার করা হবে অত্যাধুনিক ন্যানো প্রযুক্তি, যা শরীরের বাইরের অংশে পরিহিত কোন ডিভাইসের সঙ্গে ক্যান্সারসহ বেশ কয়েকটি রোগের প্রাথমিক উপসর্গ শনাক্তে কাজ করবে। যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক সংবাদপত্র টেলিগ্রাফের একটি প্রতিবেদনে সে রকমটাই বলা হচ্ছে। গুগল এক্স এরই মধ্যে স্ব-চালিত গাড়ি উদ্ভাবনের লক্ষ্যে কাজ করছে। অর্থাৎ, কোন চালক ছাড়া নিজেই চলবে গাড়িটি। গুগল-কার তৈরি করা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্যাজেট উদ্ভাবনে নিরলস পরিশ্রম করে চলেছেন প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্টরা। ওষুধের আকৃতিতে তৈরি করা বিশেষ এ বড়িটি আয়রন-অক্সাইডের ক্ষুদ্রাতিক্ষুদ্র ন্যানো-কণিকায় পূর্ণ, যা মানুষের রক্তপ্রবাহের সঙ্গে মিশে যায় এবং ক্যান্সারের টিউমার কোষ সৃষ্টি হওয়ার সময়ই শনাক্ত করতে পারে। সারা শরীরের ঘুরে বেড়ানো আক্রান্ত কোষগুলোকে রঙিনভাবে উপস্থাপন করবে বিশেষ এ প্রযুক্তি, যাতে সেগুলোকে অতি সহজেই পৃথকভাবে শনাক্ত করা সম্ভব হয়। ন্যানো কণিকাগুলোতে চুম্বকত্ব থাকায় কব্জিতে চৌম্বকক্ষেত্র সৃষ্টিকারী কোন ডিভাইস পরলে, কণিকাগুলো ওই স্থানে জড়ো হয় এবং সঙ্গে আক্রান্ত কোষগুলোকেও শনাক্ত ও গণনা করা সম্ভব হয়। ন্যানো কণিকাগুলো কোষগুলোকে পর্যবেক্ষণ ও পরীক্ষা করে, ওষুধ প্রয়োগ করে না। অর্থাৎ, রোগে আক্রান্ত কোষ শনাক্ত করাই এর মূল কাজ। গুগল বড়িটি উদ্ভাবনের কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আরও অন্তত ৫ বছর অপেক্ষা করতে হবে বড়িটির জন্য। বিজ্ঞানীরা বিশ্বাস করেন, ন্যানো প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV