স্বদেশ ফোরামের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত
আব্দুল আজিজ(আজীজ আহমেদ), নিউইয়র্কঃ জীবন ঘনিষ্ঠ সাহিত্য সৃষ্টিতে সাহিত্যিকদের বলিষ্ট ভূমিকা পালন অপরিহার্য। সমাজের সকল অনাচার ও অবিচারের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। লেখনীর মাধ্যমে নতুন সমাজ বিনির্মানে লেখকদেরকে এগিয়ে আসা উচিত। মাতৃভাষায় সাহিত্য চর্চার অনুরাগ প্রবাসী লেখকদের সব সময় আলোড়িত করে। তাইত তাঁরা কঠোর বাস্তবতার মধ্যে থেকেও সাহিত্য চর্চায় প্রবিত্ত হন।
গত ২৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় জ্যাক্সন হাইটসের মেঘনা শপিং সেন্টারে নিউ ইয়র্কের সামাজিক সংগঠন স্বদেশ ফোরামের আয়োজনে কবিতা পাঠের আসরে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
স্বদেশ ফোরামের কার্যকরি পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট কবি অধ্যাপক মোখলেসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত কবিতা পাঠের আসরে অথিতি ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক হাসানুর রহমান ও জাতিয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাটের কেন্দ্রীয় শাখার সাবেক সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট লেখক শরিফ মাহবুবুল আলম। কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন আলমগীর বাবুল, সহিদুল সরকার, সোনিয়া কাদির, সাকিনা ডেনী, সুফিয়ান আহমদ চৌধুরী, মোতাহের হোসেন তালুকদার, আবুল বাসার ও আব্দুল আজিজ(আজীজ আহমেদ) প্রমুখ।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের শিরোপা কোচিং সেন্টারের পরিচালক শিবতোষ চক্রবর্তী, পলি চক্রবর্তী, রাহুল চক্রবর্তী, রাহাত কাজী ও কুতুব আলী।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন স্বদেশ ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী।
সাহিত্য সভা শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখে আপ্যায়িত করা হয়। সাহিত্য সভার সার্বিক সহযোগিতায় ছিলেন জ্যাক্সন হাইটসের মেঘনা শপিং সেন্টারের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ এম. রহমান (ফরিদ)।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল