উৎক্ষেপণের পরই মার্কিন নভোযান বিস্ফোরিত
যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে উৎক্ষেপণের মাত্র কয়েক মিনিট পরই বিস্ফোরিত হয়েছে নভোচারীবিহীন একটি মার্কিন মহাকাশযান। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। উৎক্ষেপণস্থলের কিছু ক্ষয়ক্ষতি হলেও, তার পরিমাণ খুব বেশি নয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ভার্জিনিয়ার ওয়ালোপস আইল্যান্ডের রকেট উৎক্ষেপণ অঞ্চল থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের (আইএসএস) উদ্দেশে উৎক্ষেপণ করা হয় নভোযানটি। নাসা টিভির ভিডিও ফুটেজে অনেক উঁচু পর্যন্ত আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখা গেছে। বিস্ফোরণের কারণ এখনও পরিষ্কার নয়। আইএসএসে নভোযানটি প্রয়োজনীয় পণ্য সরবরাহের তৃতীয় মিশনে যাওয়ার সময় বিস্ফোরিত হয়। নতুন করে কবে নাগাদ পুনরায় মিশনটি পরিচালিত হবে, সে সম্পর্কে প্রাথমিকভাবে কোন তথ্য দেয়া হয়নি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone