নিউইয়র্কে পিপল এন টেকের আইটি জব ও ফ্রি স্কলারশিপ সেমিনার ১ নভেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম : আজকাল রিপোর্ট : নিউইয়র্কে পিপল এন টেকের আইটি জব ও ফ্রি স্কলারশিপ সেমিনার ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। পিপল এন টেক কতৃপক্ষ জানিয়েছেন, বার্ষিক ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার ডলারের চাকরির যোগ্য করে গড়ে তোলা সম্পর্কিত তথ্য ও সুবিধা সম্পর্কে জানানো হবে পিপল এন টেক আয়োজিত “আইটি জব ও ফ্রি স্কলারশিপ সেমিনার” এ। নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় ৩২-৭২ স্টাইনওয়ে স্ট্রীটে (স্যুইট-বি০২) অবস্থিত পিলএনটেক ক্যাম্পাসে সেমিনারটি অনুষ্ঠিত হবে ১ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৫টায়।
কর্তৃপক্ষ জানায়, এই সেমিনারের মধ্য দিয়ে উত্তর আমেরিকায় বাংলাদেশী সামাজিক-সাংস্কৃতিক-আঞ্চলিক-পেশাজীবী সংগঠনের সদস্যদের বিনামুল্যে আইটি প্রশিক্ষণ এবং চাকরির প্রাপ্তির বিষয়ে বাস্তব ধারণা ও দিক নির্দেশনা প্রদান করা হবে। প্রতিটি বাংলাদেশী সংগঠন থেকে বছরে একজন করে সদস্য নিয়ে মোট ৫০০ জনকে বিনামুল্যে আইটি জবের এই প্রশিক্ষনের সুযোগ প্রদান করা হবে। বিস্তারিত জানতে প্রতিটি সংগঠনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সহ প্রবাসী বাংলাদেশীদের এই সেমিনারে আমন্ত্রন জানিয়েছে পিপল এন টেক।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!