Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

তৃতীয় অংশীদারিত্ব সংলাপ : অধিকতর সহযোগিতার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: October 30, 2014 | 9:15 AM

কাউসার মুমিন : বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বি-রাষ্ট্রিক সম্পর্কের ক্রমবর্ধমান শক্তিশালী দিকগুলোর উপর জোর দিয়ে, দেশদুটির জনমানুষের সম-মূল্যবোধ ও যৌথ-আকাঙ্খা বাস্তবায়নে পারস্পরিক অংশীদারিত্বের উপর গুরুত্বারোপ করে এবং এ উদ্দেশ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বহুমাত্রিক, বিস্তৃত ও গভীর করার প্রত্যয় নিয়ে গতকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দুইদিন ব্যাপী তৃতীয় অংশীদারিত্ব সংলাপ। সংলাপ শেষে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ২০১২ সালে শুরু এই অংশীদারিত্ব সংলাপকে দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর ও বিস্তৃত করার লক্ষ্যে একটি কার্যকর ও ফলপ্রসু আলোচনার ক্ষেত্র বলে মন্তব্য করলেও তৃতীয় সংলাপে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের বিতর্কিত ইস্যু ৫ই জানুয়ারীর নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং যুক্তরাষ্ট্রে বাজারে জিএসপি সুবিধা পুনর্বহালের মতো দুটি গুরুত্ব পূর্ণ ইস্যুর কোনো সুরাহা হয়নি। স্টেট ডিপার্টমেন্ট বলছে, এর আগে ২০১৩ সালের মে মাসে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সংলাপের পর থেকে বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বেশী শক্তিশালী। বিবৃতিতে আরও বলা হয়, এ বছরের তৃতীয় অংশীদারিত্ব সংলাপের মূল লক্ষ্য ছিলো আগামীতে অধিকতর সহযোগীতার ক্ষেত্র চিহ্নিত করা এবং বর্তমান শক্তিশালী সম্পর্ককে আরও বড় আকারে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV