নিউজার্সির নর্থব্রানউইকে প্রবাসীদের আনন্দ উতসব : দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন বেবী নাজনীন
ইব্রাহীম চৌধুরী, নিউইয়র্ক : প্রবাসীদের মেলা বসেছিল যুক্তরাস্ট্রের নিউজার্সির নর্থব্রানসউইক নগরীতে।শনিবার সন্ধ্যায় নগরীর লীনউড স্কুলের মিলনায়তন কানায় কানায় ভরে উঠে প্রবাসীদের পদভারে। দেশ ছাড়া লোকজন দেশজ আমেজের মেলায় মেতে উঠেন। পিঠা পুলি থেকে দেশজ খাবারের দোকানে ছিল ভিন্ন মাত্রার আনন্দ। সবার সাজ পোষাকে দেশের জামা কাপড়। নাচে, গানে নিউজার্সিতে বসবাসরত প্রবাসীরা পালন করেন আনন্দ উতসব।
বাংলাদেশ এসোসিয়েশন অব নিউজার্সির সভাপতি ফারুক আজম সুচনা বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন।বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নুরুন্নবী এবং সিদ্দিকুর রহমান। বক্তরা বলেন, প্রবাসে থাকলেও মনটি পড়ে থাকে দেশে। প্রবাসে বাংলা ভাষা এবং সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মের সাথে দেশের সংযোগ দৃঢ় রাখার উপর বক্তরা গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের ভাষা আন্দোলন এবং গৌরবের মুক্তিযুদ্ধের চেতনা প্রবাসে বড় হওয়া প্রজন্মের কাছে অব্যাহতভাবে তুলে ধরার তাগিদ উচ্চারিত হয় উতসব অনুষ্ঠানে। স্থানীয় শিল্পিদের পরিবেশনার পর বেবী নাজনীন দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন একর পর এক গান পরিবেশনার মধ্য দিয়ে।দেশের গান, পুরনো দিনের গান নিয়ে শিল্পি বেবী নাজনীন প্রবাসীদের মনে করিয়ে দেন দেশের কথা।মিলনায়তন ভর্তি দর্শক শ্রোতা বেবী নাজনীনের গানের তালে নাচতে থাকেন। বেবী নাজনীন প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, স্থানীয় শিল্পিদের মধ্যে যারা বাংলা গানের চর্চা করছে, তাদের যেন পৃষ্টপোষকতা করা হয়।অনুষ্টানে আসা প্রবাসী মিলি মজুমদার এ প্রতিবেদককে বলেন, বহুদিন পর দেশের মত করে একটি অনুষ্ঠান উপভোগ করছি। আবু চৌধুরী বেবী নাজনীনের কন্ঠে পুরনো দিনের গান শুনে নষ্টালজিক হয়ে পড়েছেন বলে জানালেন। সংস্কৃতিকর্মী দেওয়ান বজলু বলেন, প্রবাসে এ ধরনের অনুষ্ঠান করার কাজটি খুবই গুরুত্বপুর্ণ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!