Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চুনারুঘাট এসোসিয়েশন ইউএসএ ইনক’র আত্মপ্রকাশ : নব গঠিত কার্যকরি কমিটির সভাপতি সাদেক ও সাধারণ সম্পাদক আতাউর

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: November 3, 2014 | 4:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে “চুনারুঘাট এসোসিয়েশন ইউএসএ ইনক” নামে একটি নতুন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত ২৬ শে অক্টোবর বিকেল ৫ টায় কুইন্সের ব্রডওয়েতে বিপুল উৎসাহ উদ্দীপনায় নিউইয়র্কে অবস্থানরত বিপুল সংখ্যক লোকের উপস্থিতিেিত এ সামাজিক সংগঠন গঠন করা হয়। চুনারুঘাট উপজেলাবাসীর বিভিন্ন উন্নয়নে কাজ করে যাওয়ার লক্ষ্যে এ সংগঠনটি প্রতিষ্ঠা করা হয় বলে উদ্যোক্তারা জানান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আতাউর রহমান। ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় সকলের উপস্থিতিেিত “চুনারুঘাট এসোসিয়েশন ইউএসএ ইনক” নামে সংগঠনটির নামকরণসহ ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদের নাম ঘোষনা করা হয়।
নব গঠিত কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি শাহ মো: সাদেক মিয়া, সহ সভাপতি জাহাঙ্গির আলম ও সাঈদ আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ সাধারণ সম্পাদক উবায়দুল্লা হারুন, কোষাধ্যক্ষ কামাল হুসেন, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মীর, সহ সাংগঠনিক সম্পাদক মিঠুু লস্কর, সমাজকল্যাণ সম্পাদক বদরুল হক চৌধুরী, ধর্ম ও শিক্ষা সম্পাদক মৌলানা আলাউদ্দিন আখনজী, ক্রীড়া সম্পাদক বীজন সরকার, মহিলা সম্পাদিকা সাঈদা রুনু ও ফাতিমা মজুমদার, প্রেস সম্পাদক তাজুল ইসলাম, কার্যকরাী সদস্য মো: আসিকুর রহমান, জিয়াউর রহমান শরীফ, আবদুল মালেক, শামীম, আবদুল মান্নান সিকদার, মোজাম্মেল হক ও মামুন ভূইয়া।
নব নির্বাচিত সভাপতি শাহ মো: সাদেক মিয়া সমিতি/কমিটি গঠনের জন্য চুনারুঘাটবাসীকে ধন্যবাদ জানান। তিনি ঐক্যবদ্ধভাবে চুনারুঘাটবাসীর উন্নয়নের কাজ করার লক্ষ্যে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ