৫ মিনিটে সূর্যের ১,৫০০ ছবি তুলবে নাসার মহাকাশযান
মাত্র ৫ মিনিটে ১ হাজার ৫০০ ছবি তুলতে সক্ষম একটি মহাকাশযান আজ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। প্রতি সেকেন্ডে ৫টি ছবি তুলতে সক্ষম যানটি। সর্বাধুনিক প্রযুক্তিসমূহের সমন্বয়ে তৈরি করা হয়েছে এ নভোযানটি। র্যাপিড অ্যাকুইজিশন ইমেজিং স্পেক্টোগ্রাফ এক্সপেরিমেন্ট (আরএআইএসই) মিশনটি সূর্যের সবচেয়ে সক্রিয় এলাকাসমূহের কাছে এক সেকেন্ডের বিভিন্ন ভাগে যে সূক্ষ্মাতিসূক্ষ্ম পরিবর্তনগুলো ঘটে, সেগুলো বিশেষভাবে ক্যামেরায় ধারণ করবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। নাসার এক বিবৃতিতে বলা হয়েছে, এ এলাকাগুলোয় তীব্র ও জটিল চৌম্বকক্ষেত্র রয়েছে, যা সূর্যে বড় ধরনের অগ্ন্যুৎপাত সৃষ্টি করতে পারে। শক্তিশালী এ চৌম্বকক্ষেত্রগুলো থেকে সবদিকেই শক্তি ও কণিকা প্রবল বেগে বিচ্ছুরিত হয়। মিশনটি সফলভাবে সম্পন্ন হলে, সূর্য নিয়ে গবেষণায় বড় ধরনের অগ্রগতি অর্জিত হতে পারে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের ল্যাস ক্রুসেস অঞ্চলের কাছে অবস্থিত হোয়াইট স্যান্ডস মিসাইল রেঞ্জ থেকে ইস্টার্ন স্ট্যান্ডার্ড সময় দুপুর ২টা ৭ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে নাসার।মানবজমিন
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone