Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: November 3, 2014 | 10:57 PM

ইউএসএ নিউজ অনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত ২ নভেম্বর রোববার মসজিদে বিশেষ ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ মিলাদ ও দোয়া মাহফিলে পবিত্র আশুরা নিয়ে আলোচনা করেন মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া ও সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর।2014-11-02 20.55.23
বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান বক্তারা। বক্তারা বলেন, হজরত মূসা (আ.)-এর নাজাত ও বনী ইসরাঈলের রাহুমুক্তির এ দিনটিতে ইসরাঈলীরা রোযা রাখত। আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) ঐতিহাসিক এ দিবসটিতে নফল রোজা রাখার বিধান দিয়েছেন। ইসরাঈলীদের সাথে সাদৃশ্য না হওয়ার জন্য তিনি বলেন, তোমরা দশ তারিখের আগে বা পরের এদিনসহ মোট দুটি রোজা রাখবে। রমজানের ফরজ রোজার পর আশুরার দু’টি নফল রোজাই সর্বাধিক মর্যাদাপূর্ণ।
মাহফিলে বক্তারা বলেন, মহররমের দশ তারিখ পবিত্র আশুরা। ইতিহাসের বহু ঘটনার স্মৃতিবাহী হিজরি বর্ষপঞ্জির প্রথম মাসের দশম দিবস। কারবালা প্রান্তরে ভ্রষ্টাচারী স্বৈরশাসক ইয়াজিদের বাহিনীর হাতে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-এর শাহাদতের স্মৃতিবিজড়িত দিন হিসেবে মুসলিম উম্মাহ যথাযোগ্য মর্যাদায় এ দিনটিকে পালন করে। ঐতিহাসিকভাবে এ দিনটির গুরুত্ব পূর্ব থেকেও স্বীকৃত ছিল। মানব ইতিহাসের অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা এ মহান দিবসে সংঘটিত হয় এবং আগামীতেও হবে বলে বর্ণনায় পাওয়া যায়।

2014-11-02 19.43.33
বক্তারা বলেন, মহররমের দশ তারিখেই জগত সৃষ্টির সূচনা হয়। এ দিনে হজরত আদমকে (আ.) সৃষ্টি করা হয়। এ দিনেই তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হয়। এ দিনেই তার তওবা কবুল করা হয়। হজরত নূহ (আ.) এ দিনেই মহাপ্লাবন শেষে স্থলভাগে ফিরে আসেন। আশুরা দিবসেই হজরত ইদরীস (আ.) সশরীরে ঊর্ধ্বলোকে গমন করেন। হজরত আইয়ুব (আ.) রোগমুক্ত হন, হজরত ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি লাভ করেন। এ দিনেই হজরত ইবরাহীম (আ.) নমরুদের অগ্নিকুন্ড থেকে নিরাপদে বের হয়ে আসেন। হজরত সুলায়মান (আ.) বাদশাহী লাভ করেন, হজরত দাউদ (আ.)-এর তওবা কবুল হয় এবং ইউসুফ (আ.) পিতা হযরত ইয়াকুব (আ.)-এর সাথে এ দিনেই মিলিত হন। এ দিনেই হজরত মূসা (আ.)-এর সঙ্গে আল্লাহ তা’আলার কথোপথন হয় ও তার ওপর তওরাত কিতাব নাজিল হয়। এ দিনেই তিনি ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়ে নিজ সম্প্রদায়কে নিয়ে মুক্তির উপত্যকায় পৌঁছেন এবং ফেরাউন নিজের লোকজনসহ দরিয়ায় ডুবে মরে। এ পবিত্র দিনেই আল্লাহ তা’আলা হজরত ঈসাকে (আ.) সশরীর আসমানে উঠিয়ে নেন।
বক্তারা বলেন, শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওফাতের ৫০ বছর পর তাঁর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারবর্গসহ ৭২ জন অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হিজরি ৬১ সালের দশই মহররম ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদতবরণ করেন। অন্যায়ের বিরুদ্ধে নিজ পরিবার-পরিজন ও ভক্ত-সমর্থকদের নিয়ে পরাক্রান্ত শাসকশক্তির বিরুদ্ধে এক অসম যুদ্ধে নবী-দৌহিত্র হজরত হোসাইনের এ নজিরবিহীন আত্মত্যাগ যুগে যুগে মুসলিম উম্মাহর জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। ইয়াজিদের বাহিনীর দ্বারা অবরুদ্ধ হওয়ার পর নিশ্চিত মৃত্যু জেনেও তিনি ও তার অনুসারীরা ভ্রষ্ট, দাম্ভিক স্বৈরশাসক শক্তির বশ্যতা স্বীকার করেননি। শহীদী মৃত্যুকেই বেছে নেন।
মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা এ কে এম আবদুন নুর। দোওয়া-মোনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে তবারুক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV