Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি’র সাধারণ সভা অনুষ্ঠিত : নতুন সদস্য হওয়ার সময় সীমা ১৬ নভেম্বর, নির্বাচন কমিশন গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: November 3, 2014 | 11:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক সাধারণ সভা। গত রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের মামুনস টিউটোরিয়ালে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন সদস্য হওয়ার সর্বশেষ সময় সীমা ১৬ নভেম্বর রোববার পর্যন্ত নির্ধারণ হয়।

2014-11-02 22.16.28
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি মখন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন শাহরিয়ার পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির উপদেষ্টা ছালিক সিকদার, আলমাছ আলী, মো: আবদুল বারী সিকদার, চমক আলী, ইফতেখার সিরাজ, খলিলুর রহমান, আতাউল গনি আসাদ, শেবুল খান মাহবুব, কোষাধ্যক্ষ মৌলানা সিহাব উদ্দিন আহমেদ, সদস্য সংগ্রহ কমিটির আহ্বায়ক আবুল আলম, পিকনিক উদযাপন কমিটির আহ্বায়ক মো: আবদুল হাই প্রমুখ।

2014-11-02 21.36.50
সভায় নতুন সদস্য সংগ্রহ সম্পর্কিত একটি উপ কমিটি গঠন করা হয়। এ কমিটির সদস্যরা হলেন : আহ্বায়ক আবুল আলম, সদস্য মাওলানা শিহাব উদ্দিন, ওহাব জামান, আজাদুর রহমান ও নূরে এলাহী।
বক্তারা নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসীদের সকলকে সংগঠনের সদস্য হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সভায় আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়। চলতি বছর নতুন সদস্য হওয়ার সময় সীমা ১৬ নভেম্বর রোববার সন্ধ্যে ৮ টা পর্যন্ত নির্ধারণ করা হয়। নতুন সদস্য ভ’ক্তির জন্য ব্রঙ্কসের বেঙ্গল রেষ্টুরেন্টে (১২০৯ হোয়াইট প্ল্যানস রোড, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৭২) যোগাযোগের অনুরোধ জানানো হয়।
সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অলিউর রহমান, আমিরুল ইসলাম (হীরন), শেখ নজরুল ইসলাম, ওহাব জামান, খোয়াজ আলী, মোহাম্মদ এহিয়া মেহেদী, মাহবুবুর রহমান চৌধুরী, রফিক আহমেদ, আবদুল খালিক, ইউনুস আলী, মো: নুরুজ্জামান, আবদুল কুদ্দুস, আবদুল মালিক, আবদুস সালাম, জয়নাল আবেদীন, আজাদুর রহমান, কবির আহমেদ ফারুক, তৈয়বুর রহমান, নূরে এলাহী, আবদুল মনাফ, ছমির উদ্দিন, বদরুল প্রমুখ।

তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন
এদিকে, সাধারণ সভা শেষে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি’র কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির উপদেষ্টাদের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন : প্রধান নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ, নির্বাচন কমিশনার চমক আলী ও খলিলুর রহমান মাস্টার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV