যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে দেশটিতে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। উচ্চকক্ষ সিনেটে ক্ষমতাসীন ডেমোক্রেটিক দল নাকি বিরোধী রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পাবে, আজকের নির্বাচনের মধ্যদিয়ে বিষয়টি নির্ধারিত হবে।
বিবিসির অনলাইন ও বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, আজ স্থানীয় সময় সকাল ছয়টা থেকে নির্বাচন কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়েছে। দিনভর এই ভোট গ্রহণ চলবে।
প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেনটেটিভ) আগে থেকেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এদিকে সিনেটে আর মাত্র ছয়টি আসন পেলেই রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হবে।
সিনেটের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিষয়টি নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী রিপাবলিকান দল। কেননা, সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন জরিপের ফলাফল তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।
রিপাবলিকান দলের সিনেটর ও ২০১৬ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে দলটির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী রন্ড পল বলেন, ‘এটি প্রেসিডেন্ট কে হবেন, সে বিষয়ে গণভোট।’ তিনি আরও বলেন, ‘বাতাস আমাদের পক্ষে। আমার ধারণা, মানুষ নতুন নেতৃত্বের জন্য প্রস্তুত।’
এদিকে এ নির্বাচনে রিপাবলিকানরা জয়লাভ করবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেননা সম্প্রতি অর্থনৈতিক খাতে বেশ কিছু সাফল্য অর্জন করলেও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা ৪০ শতাংশের ওপরে কোনোভাবেই যাচ্ছে না। ছবি-এএফপি Iপ্রথম আলো
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone