Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রুকলীনে জে.এস.ডি’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: November 4, 2014 | 10:17 PM

নিউইয়র্ক : জাতীয় সমাজতান্ত্রিক দল- জে.এস.ডি ব্রুকলীন শাখার উদ্যোগে গত ৩১ শে অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে ব্রুকলীনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা নজরুল ইসলামের সভাপতিত্বে ও জে.এস.ডি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক সামছুউদ্দিন আহমেদ শামীমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জে.এস.ডি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জে.এস.ডি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটন, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, অধ্যাপক শামছুউদ্দিন, এ্যাডভোকেট জসিম উদ্দিন, মোস্তাফিজুর রহমান মঞ্জু, হাবিবুল্লাহ্ বাহার, মাসুদ আলম, মহিউদ্দিন ও ফরিদ উদ্দিন রতন।
অনুষ্ঠানে বক্তারা বলেন- জাতীয় সমাজতান্ত্রিক দল- জে.এস.ডি মুক্তিযুদ্ধের অনিবার্য ফসল। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালী “জাতি-রাষ্ট্র” বিনির্মানের পর মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার অনিবার্যতা থেকেই জাতীয় সমাজতান্ত্রিক দল- জে.এস.ডি’র আত্মপ্রকাশ ঘটে। সামাজিক বিপ্লবের মাধ্যমে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল- জে.এস.ডি আন্দোলন সংগ্রাম সূচনা করেছিল, যা জাতীয় জীবনে প্রগতিশীল রাজনীতির মাইলফলক।
জাতীয় জীবনে সমাজতান্ত্রিক আদর্শের চেতনা ব্যাপক জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজতান্ত্রিক আদর্শের আন্দোলন-সংগ্রামে গণসম্পৃক্ত করতে জে.এস.ডি’র কৃতিত্ব অপরিসীম। তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রতিক্রিয়াশীল ভূমিকা গ্রহণ না করলে, ব্যাপক নির্যাতন নিপীড়ন না চালালে, রাজনৈতিক হত্যা সংগঠিত না করলে, একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন না করলে, জে.এস.ডি সৃষ্ট গণ-আন্দোলনের ফলে বাংলাদেশ মুক্তিযুদ্ধের আদর্শিক রাষ্ট্র হিসাবে বিকশিত হতো। আওয়ামীলীগের ভুল রাজনীতির জন্য মুক্তিযুদ্ধের চেতনা নির্বাসিত হয়, যা পূণরুদ্ধারের জন্য আজও সংগ্রাম করতে হচ্ছে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
উল্লেখ্য, আগামী ৮ই নভেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় ৩৭-০৭ ৭৪ স্ট্রিট, জ্যাকসন হাইটসে জে.এস.ডি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV