Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফেসবুকের ১৭ ব্যবহারকারীর তথ্য চেয়েছে বাংলাদেশ: সারা বিশ্বের সরকারগুলো এমন তথ্য চেয়ে অনুরোধ পাঠিয়েছে ৩৪ হাজার ৯৪৬ টি

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: November 5, 2014 | 6:58 AM

ফেসবুকের ১৭ ব্যবহারকারী সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার। এ বছর জানুয়ারি থেকে জুনের মধ্যে এ বিষয়ে সাতটি অনুরোধ পাঠানো হয়েছে। কিন্তু তার প্রেক্ষিতে ফেসবুক কোন সাড়া দেয় নি। ফেসবুক তাদের সর্বশেষ রিপোর্টে বলেছে, অপরাধ বিষয়ক মামলা বা ঘটনার সঙ্গে সম্পর্কিত বৈধ অনুরোধে আমরা সাড়া দিয়ে থাকি। আমাদের কাছে যেসব অনুরোধ পাঠানো হয় তার প্রতিটি কতটুকু আইনসিদ্ধ তা যাচাই করি আমরা। তবে যেসব অনুরোধ বৃহত্তরভাবে জানতে চাওয়া হয় অথবা অস্পষ্ট থাকে আমরা তা হয়তো প্রত্যাখ্যান করি না হয় সুনির্দিষ্টভাবে জানতে চেষ্টা করি কি জানতে চাওয়া হয়েছে। ফেসবুক ইনকরপোরেশন বলেছে, গত বছরের দ্বিতীয় অর্ধাংশে ফেসবুক ব্যবহারকারীদের সম্পর্কে যে পরিমাণ তথ্য চাওয়া হয়েছে, এ বছর প্রথমার্ধে সে সংখ্যা বৃদ্ধি পেয়েছে এক চতুর্থাংশ। এ বছরের প্রথম ৬ মাসে সারা বিশ্বের সরকারগুলো এমন তথ্য চেয়ে অনুরোধ পাঠিয়েছে ৩৪ হাজার ৯৪৬ টি। এ জন্য এক ব্লগ পোস্টে বলা হয়েছে, আমরা এসব অনুরোধ বাতিল করার জন্য উচ্চতর আদালতে আপিল করেছি। একই সঙ্গে সরকারগুলো যেসব তথ্য জব্দ করেছে সেগুলো ফেরত দেয়ার আবেদন করা হয়েছে।মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV