চোখের ক্ষতি করে ‘থ্রিডি’
ফ্রান্সের স্বাস্থ্য বিষয়ক একটি গবেষণা সংস্থা থ্রিডি বা ত্রিমাত্রিক কোন ছবি বা ভিডিও দেখা বা থ্রিডি গেইম খেলার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছে। দ্য এজেন্সি ফর ফুড, এনভায়রনমেন্টাল অ্যান্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেইফটি (এএনএসইএস) সংস্থা বলছে, ৬ বছরের কম বয়সী শিশুদের থ্রিডি ছবি বা ভিডিও দেখা উচিত নয়। ১৩ বছর বয়স পর্যন্ত শিশুরা থ্রিডি কনটেন্ট পরিমিত মাত্রায় দেখতে পারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। চোখের গঠন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় এ সময়টাকে চোখের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। খুব অল্প সংখ্যক দেশে থ্রিডি কনটেন্ট ব্যবহারের সুনির্দিষ্ট দিক-নির্দেশনা রয়েছে। ত্রিমাত্রিক ইফেক্ট বুঝতে হলে, চোখকে দুটি একই সময়ে ভিন্ন স্থানের ছবির দিকে তাকাতে হয়। সেটাকে একটি ছবিতে রূপান্তরিত করে মস্তিষ্ক। সেটা কম বয়সী শিশুদের চোখকে ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র, বেশ কিছু ভিডিও গেইম, টেলিভিশন ও কম্পিউটার স্ক্রিনে থ্রিডি প্রযুক্তি ব্যবহৃত হয়। এর আগেও থ্রিডির ব্যবহার নিয়ে বিতর্ক হয়েছে। ইতালির স্বাস্থ্য সংস্থার সতর্কবাণীর প্রেক্ষিতে গত বছর দেশটিতে শিশুদের থ্রিডি চশমা ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়। ২০১০ সালে যখন নিনটেন্ডো থ্রিডি ভিডিও গেইম প্রকাশ করলো, তখন প্রতিষ্ঠানটি ৬ বছরের কম বয়সী শিশুদের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করে দিয়েছিল। এখন আরও বেশ কিছু প্রযুক্তি পণ্যে থ্রিডির ব্যবহার বাড়ছে। অ্যাপলও বিশেষ থ্রিডি ডিসপ্লে ব্যবস্থা তৈরি করছে বলে গুজব উঠছে, যা দেখতে কোন বিশেষ থ্রিডি চশমার প্রয়োজন হবে না। এদিকে অ্যামেরিকান অপটোমেট্রিক অ্যাসোসিয়েশন বলেছে, থ্রিডি কনটেন্ট দেখার ফলে চোখের ক্ষতি হয়েছে, এমন কোন রিপোর্ট তাদের কাছে নেই।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!