বাংলাদেশের রেলমন্ত্রীর বিয়ে নিয়ে এবার সিনেমা
বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হকের আলোচিত বিয়ে নিয়ে এবার সিনেমা তৈরি করতে যাচ্ছেন পরিচালক জি সরকার। ‘মন্ত্রীর বিয়ে’ নামের এ সিনেমাটির মহরত আগামী সপ্তাহে হবে বলে তিনি জানান। সম্প্রতি বিয়ে করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এ নিয়ে দেশজুড়ে চলে আলোচনা। বলতে গেলে ‘টক অব দ্য কান্ট্রি’-তে পরিণত হয় তার বিয়ে। এরই মধ্যে এমন গল্প নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন জি সরকার। পরিচালক জি সরকার জানান, অভিনেতা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে মন্ত্রীর চরিত্রে আলমগীর ও তার স্ত্রী চরিত্রে পরীমণির কথা ভাবা হচ্ছে। তারা রাজি থাকলে এ চরিত্রে তাদেরকেই নেওয়া হবে। তিনি আরও জানান, সিনেমাটি প্রযোজনা করছেন আবুল হোসেন মজুমদার। আগামী সপ্তাহে এফডিসিতে ছবির মহরত অনুষ্ঠিত হবে।এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, এখনো পর্যন্ত জি সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো প্রস্তাব পাইনি। অভিনয় করব কিনা সেটা পরের বিষয়, আগে প্রস্তাব রাখুক।বিডি-প্রতিদিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!