Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চারটি গ্রুপে বিভক্ত হয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন যুক্তরাষ্ট্র বিএনপির

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: November 11, 2014 | 7:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠন উৎসব র‌্যালি, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে। জাতীয়তাবাদী সংগঠনের বিভিন্ন ব্যানারে চারটি গ্রুপে বিভক্ত হয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করে দলটি।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাটের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর পরিচালনায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় গত ৯ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় উৎসব র‌্যালি ও দোয়া মাহফিল, একই দিন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যুক্তরাষ্ট্র তারেক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকতার হোসেন বাদলের সভাপতিত্বে আলোচনা সভা, স্টেট বিএনপির আয়োজনে সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমানের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠান হয় একটি রেষ্টুরেন্টে। ওই দিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের অপর একটি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী ফোরামের আলোচলা সভা অনুষ্ঠিত হয় রাফেল তালুকদারের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র বিএনপির অপর অংশ ডা. মজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৭ নভেম্বর সন্ধ্যায় ব্রুকলীনের একটি রেস্টুরেন্টে।
জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আব্দুল লতিফ স¤্রাট ও জিল্লুর রহমান জিল্লু ছাড়াও উৎসব র‌্যালিতে অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব সোলায়মান ভুইয়া ও গিয়াস আহমেদ, বিএনপি নেতা মোহাম্মদ বশির, ম ই শাহীন, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাফেল তালুকদার, বিএনপি নেতা বেলাল চৌধুরী, হেলাল উদ্দিন, সোহরাব হোসেন, শেখ হায়দার আলী, সরোয়ার খান বাবু, রফিকুল ইসলাম ডালিম, নাসির আহমেদ, সাইফুল খান হারুন, প্রফেসার নুরুল আমিন পলাশ, আমিনুল ইসলাম স্বপন প্রমুখ।
অনুষ্ঠানে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসকে উৎসব হিসাবে উল্লেখ করে বেলুন উড়ানো হয়। এসময় বক্তরা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ার জন্ম না হলে বাংলাদেশ হতো না, ৭ নভেম্বর হচ্ছে বাংলাদেশীদের মুক্তির দিবস। বহু দলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার দিন। তারা ৭ নভেম্বরকে আবারো জাতীয় ছুটি হিসাবে পুনর্বহাল করার দাবি জানান। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। র‌্যালিতে মধ্যবর্তী নির্বাচন ও অবৈধ সরকারের পতনের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।
এসব কর্মসূচিতে বক্তারা ঐক্যবদ্ধভাবে জাতিসংঘ, হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্টে লবিং জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাফেল তালুকদারের সভাপতিত্বে এবং সরোয়ার খান বাবুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ্ব সোলায়মান ভুইয়া ও গিয়াস আহমেদ, বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী বেবি নাজনীন, বিএনপি নেতা মোহাম্মদ বশির, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারি, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, হেলাল উদ্দিন, বিএনপি নেতা আবুল হোসেন শাহাদাত, নূরুল আমিন পলাশ, ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ডালিম, বিএনপি নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, এটি এম হেলালুর রহমান, নাসিম আহমেদ, নুরুল আমিন নাসির, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল, বিয়ানীবাজার সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহান, জাহাঙ্গীর আলম সরকার, ফারুক হোসেন মজুমদার, গোলাম রহমান, জাহিদ খান, সাইফুল ইসলাম হারুন, এম এ বাসিত, নাসিম আহমেদ, শেখ হায়দার আলী, মোহাম্মদ হোসেন, বেলাল চৌধুরী, সালাউদ্দিন রুবেল প্রমুখ।

যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি
দ্বিতীয় গ্রুপের কর্মসূচি গ্রহণ করে যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি যৌথভাবে। গোরমেট রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যুক্তরাষ্ট্র তারেক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকতার হোসেন বাদল। সমাবেশে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির মহাসচিব জসীম উদ্দিন, সহসভাপতি শহীদুল্লাহ পাটোয়ারি, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান শাহীর, মিজানুর রহমান, আনিসুর রহমান, মাসুদ রানা রাসেল, হুমায়ূন কবির, মোস্তাফিজুর রহমান, মো: এনামুল কবির অপু, মো: নাছির, মো: আতা প্রমুখ।
এসময় আকতার হোসেন বাদল তারেক রহমানের বিরুদ্ধে সরকারের বিষাদগারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে বাকশালী কায়দায় দেশ চালাচ্ছে।

নিউইর্য়ক স্টেট বিএনপি
এদিকে একই সময়ে গরমেট রেস্টুরেন্টে তৃতীয় গ্রুপের সমাবেশে সংহতি দিবসের আলোচনা সভার আয়োজন করে নিউইর্য়ক স্টেট বিএনপি। মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী সাইদুর রহমান সাঈদের পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা শরফত হোসেন বাবু, ডা. এসআই শেলী, কন্ঠ শিল্পী বেবি নাজনিন, জসিম উদ্দিন ভুঁইয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজি সাখাওয়াত হোসেন আজম, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক শাহীন, এম এ খালেক আকন্দ, ভিপি আলমগীর, সেলিম রেজা, আশরাফ হোসনে, এস আই শাহীন, জাহাঙ্গীর এম আলম, শহিদুল ইসলাম শিকদার, তারেক চৌধুরী দিপু, নুর আশ, শফিকুর রহমান (জীবন শফিক), নীরা রব্বানী, হোসেন মেম্বার, মো: তাজুল ইসলাম, নাসিম আহমদ, ওয়াহেদ মন্ডল ও রইছ উদ্দিন প্রমুখ।
এ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করে চলেছে। বাংলাদেশের স্বৈরাচারী কর্মকান্ড আন্তর্জাতিক মহলে তুলে ধরার এখনই সময়।

ডা. মজিবের নেতৃত্বাধীন বিএনপি
চতুর্থ গ্রুপের সমাবেশ হয় আগের দিন ৮ নভেম্বর শনিবার ব্রুকলীনে বাংলাদেশী একটি রেস্টুরেন্টে। যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. মজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে এবং সাবেক ছাত্র নেতা ওমর ফারুকের পরিচালনায় এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, ইলিয়াস আহমেদ মাষ্টার, আবুল কাসেম, লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শওকত আলী, বিএনপি নেতা আব্বাস উদ্দিন দুলাল, শামসুল ইসলাম মজনু, যুক্তরাষ্ট্র জাসাস সভাপতি আলহাজ্ব আবু তাহের, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল মাওলা, বিএনপি নেতা আব্দুস সবুর, সৈয়দুল হক, শাহজাহান শেখ, ডা. জাহিদ দেওয়ান শামীম, তারেক রহমান প্রত্যাবর্তন আর্šÍজাতিক কমিটির সভাপতি পারভেজ সাজ্জাদ, বৃহত্তর নোয়াখালী জাতীয়বাদী ফোরামের সভাপতি নাজমুল হাসান মানিক, ব্রুকলীন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রকিব উদ্দিন দুলাল, মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, এডভোকেট খায়রুল বাশার, সানা উল্লাহ বাবুল, আব্দুর রাজ্জাক, ফখরুল ইসলাম প্রমুখ।
সভায় ডা. মজিবুর রহমান মজুমদার বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে বারবার মিথ্যাচার করছে এ দলটি। বর্তমান যারা দেশ পরিচালনা করছে তারা ও তাদের দ্বারা গঠিত সংসদ অবৈধ। দেশের জনগণ এদের হাতে নিরাপদ নয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV