ফেইসবুক মেসেঞ্জারের ব্যবহারকারী ৫০ কোটি
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুক মেসেঞ্জারের ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে। গত এপ্রিলে যেখানে মাত্র ২০ কোটি ব্যবহারকারী ছিলেন, সেখানে মাত্র কয়েক মাসের ব্যবধানে তা আরও ৩০ কোটি বেড়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ব্যক্তিগত মেসেজ পাঠানোর ক্ষেত্রে ফেইসবুকের মূল অ্যাপের পরিবর্তে ফেইসবুক মেসেঞ্জার অ্যাপ ডাউনলোডে ব্যবহারকারীদের একরকম বাধ্য করায়, বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল ফেইসবুককে। ২০১১ সালের জুলাইয়ে অ্যাপটি প্রথম চালু হয়। তবে বেশ দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে ফেইসবুক মেসেঞ্জার।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature