যুক্তরাষ্ট্রে অভিবাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিতে যাচ্ছেন ওবামা
ওয়াশিংটন : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিতে যাচ্ছেন। এতে কমপক্ষে ৫০ লাখ অবৈধ অভিবাসীর বৈধতা পাওয়া সুযোগ সৃষ্টি হবে। নিউইয়র্ক টাইমস ও ফক্স নিউজের এক খবরে শুক্রবার বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী কয়েকজনের বাবা-মাকে প্রত্যাবাসন থেকে জোরালো সুরক্ষা দেয়ার পরিকল্পনা করছেন ওবামা। রিপাবলিকানদের বিরোধিতার পরও নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের উদ্যোগ ওয়াশিংটনের রাজনীতিকে উত্তপ্ত করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। কংগ্রেসে রিপাবলিকানরা বলেছেন, এ ধরণের পদক্ষেপ নেয়ার এখতিয়ার ওবামার নেই। হাউস স্পিকার জন বোয়েনার সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট তার অবস্থান থেকে সরে না আসলে আমরাও এর বিরুদ্ধে লড়াই করবো।’ সিনেটে পরবর্তী সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককোনেল যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উন্নতি সাধনের উপায় খুঁজতে তাদের সঙ্গে কাজ করতে প্রেসিডেন্টের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রেসিডেন্টকে বার বার বলা হয়েছে এবং আমরা আজ আবার বলছি-এটা করবেন না। কারণ তার নির্বাহী আদেশে সমস্যার স্থায়ী সমাধান হবে না।’ এশিয়া সফর শেষে আগামী রোববার দেশে ফিরবেন ওবামা। এক সপ্তাহ আগে তিনি আইনপ্রণেতাদের বলেছিলেন, নিজের ক্ষমতা প্রয়োগ করে এ বছর শেষ হওয়ার আগেই অভিবাসন সমস্যার সমাধান করতে চান তিনি । নির্বাহী আদেশের ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে এমন সব সন্তানদের পিতা-মাতার অবৈধতার অবসান ঘটবে। অনেকে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর আর ফিরে যাননি। অনেকে নানা পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর বিয়ে করেছেন, লিভ টুগেদার করেছেন, সন্তান জন্ম দিয়েছেন। যুক্তরাষ্ট্রে জন্মা নিলেই জন্মসূত্রে সে দেশের নাগরিক হওয়া যায়। ফলে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া সন্তানের পিতা-মাতারা প্রেসিডেন্টের নির্বাহী আদেশে বৈধতার সুযোগ পাবেন।
তবে নির্বাহী আদেশে অভিবাসন নীতিতে সংস্কার আনা ওবামার জন্য খুব সহজ হবে না। কারণ মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেস এখন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। আর কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশে অবৈধদের বৈধতা দেয়ার পরিণাম খারাপ হবে বলে রিপাবলিকানদের পক্ষ থেকে সতর্ক করে দেয়া হয়েছে। এছাড়া খোদ নিজ দলের মধ্য থেকেও ওবামার ওপর চাপ রয়েছে। সিনেটে শীর্ষ ডেমোক্রাট হ্যারি রিড মার্কিন প্রেসিডেন্ট ওবামার প্রতি আহবান জানিয়ে বলেন, সরকারকে তহবিল দেয়া সংক্রান্ত বিল কংগ্রেসে পাস হওয়ার পরই কেবল প্রেসিডেন্ট তার পদক্ষেপ নিতে পারেন। তিনি বলেন, ‘বিষয়টি আপনার ওপর নির্ভর করছে। তবে আমি মনে করি, সংকট থেকে বের হয়ে আসতে তহবিল প্রয়োজন।’
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone