Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ইয়াহু মেইল ব্যবহারকারীরা ক্ষুব্ধ

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: November 16, 2014 | 2:29 PM

বারবার ইয়াহু মেইল সেবা বন্ধ হয়ে যাওয়ায় ব্যবহারকারীরা একদিকে যেমন হতাশ হচ্ছেন আবার অনেকেই ক্ষুব্ধ হয়ে ইয়াহু মেইল ব্যবহার ছেড়ে দিচ্ছেন। ১৪ নভেম্বর শুক্রবার ইয়াহুর মেইল সেবা বন্ধ হয়ে গেলে মাইক্রোব্লগ টুইটারে অনেকেই ইয়াহু মেইল নিয়ে তাঁদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এক খবরে এএফপি এ তথ্য জানিয়েছে।জনপ্রিয় অনলাইন সেবাদাতা ওয়েবসাইটগুলোর বিশ্লেষক প্রতিষ্ঠান ডাউনরাইটনাউ ডটকম ওয়েবসাইটে সম্প্রতি ইয়াহু মেইল সেবা বন্ধ হয়ে যাওয়ার একটি চার্ট প্রকাশ করেছে।
টুইটারে হ্যাসট্যাগ ইয়াহু মেইল ব্যবহার করে অনেকেই, ‘আবার ইয়াহু মেইল বন্ধ’, ‘পুরোপুরি হতাশ’ এমন টুইট করেছেন।
একজন লিখেছেন, আর কারও ইয়াহু মেইল ব্যবহারে এমন ধারাবাহিক সমস্যা হচ্ছে? ১৫ বছর পরে আমি ইয়াহু মেইল ব্যবহার ছেড়ে দেওয়ার কথা ভাবছি।’
ইয়াহু মেইল সেবা বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে এএফপিকে ইয়াহু কর্তৃপক্ষ জানিয়েছে, মেইল সমস্যা সমাধানে কাজ চলছে। অল্প কিছু ব্যবহারকারী এ সমস্যার মুখে পড়েছেন। আমরা এই অসুবিধার জন্য ক্ষমা চাইছি এবং গ্রাহকদের এই প্রয়োজনীয়তার বিষয়টি বুঝতে পারছি।

বর্তমানে ইয়াহু মেইল সেবা ব্যবহার করেন বিশ্বের ১১ কোটি মানুষ।

ইয়াহু মেইল জটিলতায় ক্ষমা চাইলেন মেয়ার

মারিসা মেয়ারএক সপ্তাহের বেশি সময় ধরে ইয়াহু মেইল ব্যবহারকারীরা মেইল ব্যবহারের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। অনেকেই ইয়াহুর মেইল সার্ভিস পুরোপুরি অচল পাচ্ছেন। ডাটা সেন্টারে জটিল এক হার্ডওয়্যার সমস্যার কারণে ইয়াহু কর্তৃপক্ষও এ সমস্যা সমাধানে হিমশিম খাচ্ছে। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার মেইল ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য জানিয়েছে।
ইয়াহুর অধীনে যাওয়া ব্লগ প্ল্যাটফর্ম টাম্বলারে এক বার্তায় মারিসা জানিয়েছেন, ‘ইয়াহু মেইল সেবা ব্যবহারকারীদের জন্য গত এক সপ্তাহ ছিল চরম হতাশার এবং এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আমাদের অনেকের কাছে ইয়াহু মেইল বন্ধু, পরিবার ও গ্রাহকদের সঙ্গে যোগাযোগের প্রধান উপায়।’
মারিসা জানিয়েছেন, গত সপ্তাহ থেকে ইয়াহু মেইল হঠাত্ অচল হয়ে পড়ে এতে শুধু সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়নি বরং এতে ব্যবহারকারীদের অনেককেই চরম অসুবিধায় পড়তে হয়েছে।
মারিসা বলেন, গত সোমবার ডাটা সেন্টারের হার্ডওয়্যার সমস্যার কারণে মাত্র এক শতাংশ ব্যবহারকারী সমস্যায় পড়েছেন। ২৮ কোটি ইয়াহু মেইল ব্যবহারকারীর মধ্যে তিন লাখ ব্যবহারকারী সমস্যার মুখে পড়েছেন।
এদিকে, ইয়াহু মেইল ব্যবহারকারীদের অনেকেই এ ঘটনায় চটেছেন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার ও ফেসবুকে তাদের মত প্রকাশ করে ইয়াহু ছেড়ে জিমেইলে যাওয়ার হুমকিও দিয়েছেন।
ইয়াহু জানিয়েছে, ইয়াহুর মেইল সেবা ব্যবহারকারীদের অনেকেই ৯ ডিসেম্বর থেকে মেইল ব্যবহার করতে সমস্যায় পড়ছেন যা এখনও পুরোপুরি ঠিক হয়নি। ইয়াহুর দাবি, তারা সমস্যা সমাধান করতে সর্বোচ্চ চেষ্টা করছে।

সমস্যা প্রসঙ্গে ইয়াহু কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মেইল সেবা নিয়ে ইয়াহু যে সমস্যায় পড়েছে, তা আমাদের ধারণার চেয়েও বেশি জটিল। এ কারণেই  এটি সমাধান করতে বেশি কষ্ট হচ্ছে।’

গত বুধবার ইয়াহু জানিয়েছিল, ইয়াহুর যে সার্ভারগুলোতে সমস্যা হচ্ছিল তা আবার চালু হয়েছে কিন্তু এখনো কিছু ব্যবহারকারীর মেইল অ্যাকাউন্ট চালু হতে সমস্যা হচ্ছে। তবে শিগগিরই এ সমস্যা সমাধান হবে বলে ইয়াহু আশা করছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV